Jharkhand Assembly Election 2024: টার্গেট ঝাড়খণ্ড, বিজেপির সঙ্গে জোটে JDU! দিল্লি গেলেন নীতীশ কুমার

Jharkhand Assembly Election 2024: সামনেই ঝাড়খণ্ড নির্বাচন। জেডিইউ'য়ের সঙ্গে জোট বেঁধে লড়াই'য়ের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আর এরপরেই দু'দিনের সফরে দিল্লি গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। নেপালের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি চলছে। যার প্রভাব পড়ছে বিহারেও। এর মধ্যেই দিল্লি সফর।

যা নিয়ে শুরু হয়েছে জোর রাজজনৈতিক তরজা (Jharkhand Assembly Election 2024)। যদিও সরকারি তরফে, রুটিন চেকআপে দিল্লি গিয়েছেন নীতীশ (Bihar CM)।

Nitish kumar

তবে অন্য একাংশের দাবি, সামনেই ঝাড়খণ্ড নির্বাচন (Jharkhand Assembly Election 2024) রয়েছে। আছে বিহারের নির্বাচনও। তা নিয়ে সম্ভবত একাধিক বিজেপি শীর্ষ নেতৃত্বে সঙ্গে নীতীশ কুমারের আলোচনা হতে পারে বলে খবর। জানা যাচ্ছে, দুদিনের সফরে একাধিক শীর্ষ বিজেপি নেতার সঙ্গে জেডিইউ নেতার দেখা করার কথা আছে।

এমনকি অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে বলে খবর। তবে তাৎপর্যপূর্ণ ভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বর্তমানে বিহার সফরে। আর সেই সময় নীতীশ কুমারের দিল্লি সফর কেন? প্রশ্ন রাজনৈতিকমহলের। যদিও বিহার সরকারের তরফে এক বার্তায় জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ব্যক্তিগত কাজে দিল্লি গিয়েছেন। তবে তাঁর এই সফর নজরে রাখছেন বিশ্লেষকরা।

Jharkhand Assembly Election 2024: বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ পাকা

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বিজেপি নেতাদের সাক্ষাৎ কার্যত পাকা, দাবি একাধিক সংবাদমাধ্যমের। ঝাড়খন্দ নির্বাচনে জেডিইউ লড়াই করছে। বিজেপির সঙ্গে জোট বেঁধেই লড়াই হবে। এই বিষয়ে শুক্রবারই ঘোষণা করেন হিমন্ত বিশ্বশর্মা। অন্যদিকে নীতীশের দলের তরফে সূর্য রায়কে সে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন নিয়ে আলোচনা চলছে। বেশ কয়েকটি আসন JDU ইতিমধ্যে দাবি করেছে। তা নিয়ে আলোচনা বিজেপি নেতৃত্বের সঙ্গে হতে পারে বলে খবর।

যা খবর, আগামী ৮ই অক্টোবরের পর যে কোনো সময় মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচন (Jharkhand Assembly Election 2024) ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+