নীতীশের কাণ্ড-কারখানায় তাজ্জব দলেরই প্রবীণ নেতা, খোলা চিঠিতে নিশানায় বিজেপি
নীতীশের কাণ্ড-কারখানায় তাজ্জব দলেরই প্রবীণ নেতা, খোলা চিঠিতে নিশানায় বিজেপি
দিল্লির পরই বিহারে বসবে নির্বাচনের আসর। তাই এখন থেকেই তাল ঠুকতে শুরু করল। জোট-জটে হারাতে হয়েছে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড। তাই বিহার নির্বাচনের আগে সতর্ক বিজেপি। জেডিইউ ও এলজেপি যাতে হাতছাড়া না হয়, তার জন্য দিল্লির নির্বাচনেও তাদের আসন ছাড়া হল। আর তা নিয়েই উঠে পড়েছে প্রশ্ন। নীতীশকে চিঠি লিখেছেন প্রবীণ নেতা।

নীতীশ কুমারকে চিঠি
কেন দিল্লির নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করলেন নীতীশ কুমার? সোমবার জোট চূড়ান্ত হওয়ার পর সেই প্রশ্নটাই নীতীশ কুমারকে ছুড়ে দিলেন বিজেপির প্রবীণ নেতা পবন কে বর্মা। বিহারের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি লেখেন, বিজেপির সঙ্গে দিল্লির বুকে তাঁর দল জোট বাঁধায় তিনি তাজ্জব হয়ে গিয়েছেন!

চিঠিতে কী লিখলেন পবন
পবন কুমার চিঠিতে লিখেছেন, আপনি আগে বলতেন বিজেপি ও আরএসএস গভীর বিপদের কারণে। তাহলে কেন বিহারের বাইরেও তিনি বিজেপির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন। যেখানে বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী জোট ছেড়ে ভোট না লড়ার সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে জেডিইউ-এর হাত মেলানো সমীচিন হয়নি।

নীতীশ কতিয়পয় প্রশ্ন
পবন কুমারের অভিযোগ বিজেপি সমাজে বিভাজন আনার চেষ্টা করছে। সেই কারণেই সিএএ, এনপিআর, এনআরসি করাতে চাইছে। আসলে বিজেপি দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা ধ্বংস করতে চায়। তাই তাঁদের সঙ্গে হাত মেলানোর অর্থ নিজেদেরকেও বিভাজক শক্তি হিসেবে দেখানো। তাই টুইটারে সেই চিঠি পোস্ট করে পবন কুমার প্রশ্ন ছুড়ে দিয়েছেন নীতীশ কুমারকে।

ঝাড়খণ্ডে নয়, দিল্লিতে কেন
উল্লেখ্য, নীতীশ কুমারের জেডিইউ সম্প্রতি ঝাড়খণ্ড নির্বাচনেও বিজেপির সঙ্গে হাত মেলায়নি। তারা একা লড়াই করেছে ঝাড়খণ্ডে। তারপর দিল্লিতে জোট বাঁধা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কিন্তু জোট বাঁদার পরই নিজের দলেই যে এভাবে সমালোচিত হবেন নীতীশ, তা ভাবেননি।

অকালি দলের পাশাপাশি জেজেপিও
দিল্লিতে বিজেপির সঙ্গে জোট যায়নি শিরোমণি অকালি দল। এছাড়া সদ্য বিজেপির সঙ্গে জোট বেঁধে হরিয়ানায় সরকার গড়া দুষ্যন্ত চৌতালার জেজেপিও দিল্লিতে বিজেপির সঙ্গে জোট করেনি। দুষ্যন্ত চৌতালা শুধু জানিয়েছেন, তিনি বিজেপির সঙ্গে জোট করে লড়াই করবেন না।












Click it and Unblock the Notifications