প্রতিনিধিত্ব নিয়ে অসন্তুষ্ট! মোদী মন্ত্রিসভায় গেল না নীতীশের জেডিইউ

মোদী মন্ত্রিসভায় যোগ দিল না নীতীশ কুমারের জেডিইউ।

মোদী মন্ত্রিসভায় যোগ দিল না নীতীশ কুমারের জেডিইউ। নীতীশ কুমার জানিয়েছেন, ক্যাবিনেটে মাত্র একজনকে নেওয়ার কথা বলা হয়েছিল বিজেপির তরফে। যা হবে প্রতীকী অংশগ্রহণ। তাই তাদের দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা। নীতীশ কুমারের কথায় এটা কোনও বড় ইস্যুই নয়। তারা পুরোপুরি এনডিএ-র সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন। একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

নীতীশকে ফোন মোদীর

নীতীশকে ফোন মোদীর

জেডিইউ সূত্রে খবর দলের সিদ্ধান্ত জানানোর পর প্রধানমন্ত্রী মোদী নীতীশ কুমারকে ফোন করেছিলেন। যদিও নিজের সিদ্ধান্তে নীতীশ অটল থাকেন বলেই জানা গিয়েছে।

নীতীশের অসন্তোষ

সূত্রের খবর অনুযায়ী, বিজেপির তরফে মাত্র একটি মন্ত্রী পদ দেওয়ায় নিজের অসন্তোষ প্রকাশ করেছেন নীতীশ। এপ্রসঙ্গে এনডিএ-র ছোট দল যেমন অকাশি দল কিংবা রামবিলাসের লোক জনশক্তি পার্টির লোকসভা সদস্য সংখ্যার সঙ্গে তাঁর দলের সদস্য সংখ্যার তুলনা দিয়েছেন।

রাজনৈতিক মহলের একাংশের মতে নীতীশ কুমারের এই সিদ্ধান্ত পরের বছরে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই। একটি মাত্র ক্যাবিনেট পদ নিলে নির্বাচনী প্রচারে বিরোধীরা যে প্রচার করবেই যে বিজেপির কাছে মাথা নত করেছে জেডিইউ, এসম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল নীতীশ।

২০১৯-এর নির্বাচনে বিহারের ফল

২০১৯-এর নির্বাচনে বিহারের ফল

বিহারের ৪০ টি আসনের মধ্যে ১৭ টি করে আসনে লড়াই করেছিল বিজেপি ও জেডিইউ। নিজেদের ১৭ টি প্রতিদ্বন্দ্বিতা করা আসনের মধ্যে ১৬ টিতে জয়ী হয় জেডিইউ। আর ৪০ টি আসনের মধ্যে মাত্র একটি আসনে পরাজিত হয়েছে এনডিএ জোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+