Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিহারের জোটে শুরু অশান্তি, দেখে নিন কার ঝুলতে রয়েছে কটা আসন

বিহারে বিজেপি-জেডি (ইউ) জোটে অশান্তি অনেক দিন ধরেই চলছে। এসবের মধ্যে আরজেডি এবং জেডি (ইউ) সোমবার পাটনায় তাদের বিধায়কদের পৃথক বৈঠকের আহ্বান জানিয়েছে। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ), এনডিএ-র তাদের বিধায়কদের একটি বৈঠকও করছে। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আরজেডি একক বৃহত্তম দল হিসাবে ক্ষমতায় এসেছিল বিহারে। এক বছর যেতে না যেতেই শুরু হয়ে গিয়েছে সমস্যা। চগত দুই মাস ধরে বিজেপি এবং জেডি(ইউ)-এর মধ্যে অস্বস্তি তৈরি হওয়ায়, বর্তমানে বিধানসভায় দলগুলি কোথায় দাঁড়িয়েছে তা দেখে নেওয়া যাক।

ন্যাশনাল ডেমোক্রেটিক জোট

ন্যাশনাল ডেমোক্রেটিক জোট

বিহারে ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক জোট ১২৫ টি আসন জিতেছিল, যার মধ্যে বিজেপি ৭৪টি, নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) ৪৩টি, বিকাশশীল ইনসান পার্টি ৪টি এবং হিন্দুস্তান আওয়াম পার্টি (ধর্মনিরপেক্ষ) ৪টি আসন পেয়েছিল। এটি এনডিএকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১২২- আসনের সংখ্যাগরিষ্ঠ সংখ্যাুয় পৌঁছে দিয়েছিল।

আরজেডি

আরজেডি


অন্যদিকে, আরজেডি এবং তার সহযোগীরা ১১০টি আসন জিতেছিল। আরজেডি ৭৫টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসাবে শেষ করে যেখানে কংগ্রেস মাত্র ১৯টি আসন জিতেছিল।

বাম

বাম


বাম দলগুলো যে ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে তারা ১৬টিতে জিতেছিল, যার মধ্যে সিপিআই (এমএল-লিবারেশন) ১২টিতে জিতেছিল। আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম রাজ্যের সীমাঞ্চল অঞ্চলে পাঁচটি আসন জিতেছিল। এর চারজন বিধায়ক আরজেডিতে চলে গিয়েছেন। চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি মাত্র একটি আসন জিতেছিল।

ক্ষুব্ধ নীতীশ

ক্ষুব্ধ নীতীশ

বিজেপির ব্যবহারে বীতশ্রদ্ধ নীতীশ কুমার বিজেপির একের পর এক ব্যবহারে নীতীশ কুমার অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। নির্বাচনের পর নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হলেও অমিত শাহ বিহারের মন্ত্রিসভা নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন। বিজেপিতে অমিত শাহের ঘনিষ্টরা বিহারের মন্ত্রীত্ব পান। সেই সময় থেকেই নীতীশ কুমারে অস্বস্তি শুরু হয়। তারমধ্যে বিহারের স্পিকার বিজয় কুমার সিনহার সঙ্গে নীতীশ কুমারের বিরোধ। নীতীশ কুমারকে ক্রমাগত বিজয় কুমার সিনহা অপমান করেন বলে অভিযোগ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিজয় কুমার সিনহাকে সরিয়ে দেওয়ার আবেদন করেন নীতীশ কুমার। কিন্তু বিজেপির কেন্দ্র নেতৃত্ব তা কর্ণপাত করেননি। বিধানসভার একাধিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের নাম থাকত না। বার বার বিজেপির মন্ত্রীদের থেকে অপমানিত হতে হয়েছিল নীতীশ কুমারকে যা বর্তমান পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকটাই দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সবমিলিয়ে বিহার রাজনীতিতে যেন মহারাষ্ট্রের ছায়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+