সংকট বাড়ছে INDIA জোটে, মমতার পর বেঁকে বসলেন নীতীশও

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নীতীশ কুমার (Nitish Kumar)। ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোট শরিক নীতীশ কুমার। এমনই খবর শোনা যাচ্ছে। আজ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারকত জোড়ো ন্যায় যাত্রা। সেখান থেকে বিহারে প্রবেশ করবে তাঁর যাত্রা।

়কিন্তু শোনা যাচ্ছে সেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হবেন না নীতীশ কুমার। ৩০ জানুয়ারি বিহারে প্রবেশ করার কথা রাহুলের যাত্রার। কিন্তু শোনা যাচ্ছে নীতীশ কুমার এবং তাঁর দলের কেই রাহুলের সেই যাত্রায় সামিল হবে। এই ঘটনা যদি বাস্তবে ঘটে তাহলে ইন্ডিয়া জোট এগোনোর আগেই ভেঙে যেতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

Rahul Gandhi Nitish Kumar

গতকালই পশ্চিমবঙ্গে একলা চলার কথা ঘোষণা করেেছন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনি বলেেছন রাজ্যে কোনও জোট নয় একাই লড়বে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। তারপরেই শুরু হয়ে যায় ইন্ডিয়া জোটে ভাঙনের জল্পনা। তারপরে অবশ্য কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ইন্ডিয়া জোট কল্পনাতীত। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি।

পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা প্রবেশ করেছে। তার আগে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায়। তৃণমূল কংগ্রেসের কোনও পতাকা দেখা যায়নি রাহুলের ভারত জোড়ো যাত্রায়। যদিও রাহুল গান্ধী বাংলায় পা রেখে জোটের বার্তাই দিয়েছেন। তিনি বলেছেন বিজেপি এবং আরএসএসকে যে ঘৃণার রাজনীতি করছে গোটা দেশে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই ইন্ডিয়া জোট। এই জোট সেই ঘৃণার রাজনীতি থেকে দেশকে বাঁচাতেই একজোট হয়েছে।

পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা প্রবেশ করেছে। তার আগে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায়। তৃণমূল কংগ্রেসের কোনও পতাকা দেখা যায়নি রাহুলের ভারত জোড়ো যাত্রায়। যদিও রাহুল গান্ধী বাংলায় পা রেখে জোটের বার্তাই দিয়েছেন। তিনি বলেছেন বিজেপি এবং আরএসএসকে যে ঘৃণার রাজনীতি করছে গোটা দেশে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই ইন্ডিয়া জোট। এই জোট সেই ঘৃণার রাজনীতি থেকে দেশকে বাঁচাতেই একজোট হয়েছে।

এদিকে আবার শোনা যাচ্ছে বিহারেও রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার নিয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না নীতীশ কুমার। জেডিইউ সূত্রে খবর রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় েজডিইউ যোগ নাও দিতে পারে। এদিকে বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করার পরেই তড়িঘড়ি দিল্লি ছুটেছেন রাহুল গান্ধী তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি পর পর ইন্ডিয়া জোটের ভাঙনের ইঙ্গিত পেয়েই রাহুলকে তলব করা হয়েছে।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, ইন্ডিয়া ব্লকের আরেক নেতা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও জানিয়ে দিয়েছে পাঞ্জাবে আপ একক ভাবে লড়বে। কোনও জোটের সঙ্গে আসন ভাগাভাগিতে যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য পাঞ্জাবে কংগ্রেস প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কংগ্রেস সরকারকে হারিয়েই পাঞ্জাবে সরকার গড়েছে আম আদমি পার্টি।

এদিকে বিহারে বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডির সঙ্গে জোট গড়ে সরকার গড়েছেন নীতীশ কুমার। বিহারে নীতীশ কুমার কংগ্রেসকে সমর্থন না করলে চাপ বাড়বে রাহুলদের। কারণ গত লোকসভা ভোটে ৩ থেকে ৫টি আসনেই থমকে গিয়েছিল। কাজেই নীতীশ কুমার বেঁকে বসলে কংগ্রেসের সমুহ বিপদ লোকসভা ভোটে তাতে কোনও সন্দেহ নেই। কারণ বিহারে হয়তো কোনও আসনই কংগ্রেস পাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+