মোদী কখনও চা বিক্রি করেননি! প্রধানমন্ত্রীকে 'ডুপ্লিকেট ওবিসি' বলে আক্রমণ লালনের

প্রধানমন্ত্রী মোদীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন লালন সিংয়ের। নীতীশ কুমারের দল জেডি(ইউ)-র সর্বভারতীয় সভাপতি তিনি। সম্প্রতি একটি সভায় যোগ দেন লালন। আর সেখান থেকে মোদীকে একজন বহুরূপী বলে আক্রমণ করেন তিনি। ডুপ্লিকেট বহুরূপী বল

প্রধানমন্ত্রী মোদীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন লালন সিংয়ের। নীতীশ কুমারের দল জেডি(ইউ)-র সর্বভারতীয় সভাপতি তিনি। সম্প্রতি একটি সভায় যোগ দেন লালন। আর সেখান থেকে মোদীকে একজন বহুরূপী বলে আক্রমণ করেন তিনি। ডুপ্লিকেট বহুরূপী বলেও আক্রমণ জেডি(ইউ) নেতার।

প্রধানমন্ত্রীকে ডুপ্লিকেট ওবিসি বলে আক্রমণ লালনের

খোদ দেশের প্রধানমন্ত্রীকে এমন আপত্তিকর মন্তব্য করায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। পালটা বিজেপির তরফে আক্রমণ জেডি(ইউ) কে।

তাঁর দাবি, মোদী কখনও চা বিক্রি করেননি। সবটাই নাটক বলেও আক্রমণ। পাটনাতে জেডি(ইউ) কার্যালয়ে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। যেখানে একাধিক রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা ছেড়ে এসে জেডি(ইউ)-তে যোগ দেন। এমনকি বিজেপি থেকেও বহু নেতাকর্মী নীতিশের দলে শামিল হন।

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বিহারে একের পর এক ধাক্কা বিজেপির। আর সেখানেই উপস্থিত হয়েছিলেন মুঙ্গেরের সাংসদ। ছিলেন দলের অন্যান্য নেতারা। আর সেখানেই প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান লালন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী একজন বহুরূপী। বহুরূপীরা যখন ১২ দিনে ১২ টা রূপ দেখায় মোদীও ঠিক তেমনই বলে মন্তব্য সাংসদের।

শুধু তাই নয়, প্রকৃত অনগ্রসরদের সামনে এলেই তাঁর স্বরূপ উন্মোচিত হয়ে যায় বলে আক্রমণ তাঁর। না থেকে প্রধানমন্ত্রী বলেন, মোদী যখন গুজরাতের নির্বাচনে লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন তাঁর সম্প্রদায়ের মানুষকে পিছনে ফেলে দিয়েছিলেন। ফলে মোদী একজন ডুপ্লিকেট ওবিসি বলেও তোপ নীতীশের সহযোদ্ধার।

বলে রাখা প্রয়োজন, ঘাঞ্চি তেলি জাতের মোদী, ওবিসি গোষ্ঠীভুক্ত বলে বলা হয়েছে গুজরাতের সরকারি খাতায়। আর সেই বিষয়টিকে তুলে ধরেই আক্রমণ ভূমিহার সম্প্রদায়ের নেতার।

অন্যদিকে বিজেপিকেও তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, বিজেপি বরাবরই সংরক্ষণ বিরোধী। আর তা বারবার প্রমাণ সেই দল দিয়েছে বলেও আক্রমণ। একের পর এক এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। পালটা তোপ বিজেপির। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। অবিলম্বে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এমনকি নীতীশের কারণে জেডি(ইউ)-র নেতৃত্ব হতাশাতে ভুগছে বলেও আক্রমণ সে রাজ্যের বিজেপি নেতৃত্বের।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বিজেপি এবং জেডি(ইউ)-র মধ্যে সমস্ত সম্পর্ক ভেঙে গিয়েছে। বিজেপির সঙ্গে জট ছেড়ে বেরিয়ে এসেছেন নীতীশ। নতুন করে তেজস্বীর সঙ্গে 'সংসার' বেধেছেন তিনি। আর এরপরেই জেডি(ইউ)-র একাধিক নেতার বাড়িতে চলে সিবিআই তল্লাশি। এমনকি লালন সিংয়ের এক ঘনিষ্ঠের বাড়িতেও হানা দেয় সিবিআই আধিকারিকরা। যা নিয়ে তুঙ্গে রাজ্য -রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+