বামেদের উপরেই ভরসা, ওয়েইসির সঙ্গে জোটের পরিকল্পনা বাতিল করল জেডিএস
কংগ্রেসের সঙ্গে এবার আর কোনও ভাবেই হাত মেলাতে রাজি নয় জেডিএস। গতবারের জোটে অনেক শিক্ষা হয়েছে। কাঁদতে কাঁদতেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল কুমারস্বামীকে। এবার তাই মেপে মেপে পা ফেলছে জেডিএস। সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের জন্য প্রথমে ওয়েইসির পার্টির সঙ্গে কথা বলেছিলেন তিনি।
কিন্তু ওয়েইসির পার্টিতে তেমন আস্থা রাখতে পারলেন না জেডিএস সুপ্রিমো কুমারস্বীমা। শেষ পর্যন্ত ওয়েইসির পার্টির সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন কুমারস্বীমা। এক্ষেত্রে তিনি বামেদের বেশি আস্থাশীল বলে মনে করছেন। তাই বেশ কিছু জায়গায় বাইরে থেকে সিপিএমকে সমর্থন করবে তাঁর দল এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওয়েইসি।

বামেদের সমর্থন করার পাশাপাশি গুলবুর্গা গ্রামীণ এলাকা, বেগাপাল্লি, কেআরপুরা, সিভি রামনগর বিজয়নগর, মহাদেবপুরায় আরপিআইকে সমর্থন জানানোর কথা বলেছেন তিনি। কংগ্রেসকে সামগ্রিক ভাবে সমর্থন না জানালেও নানজনগৌড়ায় জেডিএস কংগ্রেস প্রার্থী দর্শণ ধ্রুবনারায়ণকে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন।

সূত্রের খবর এইআইএমআইএমের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছিলেন জেডিএস নেতা। কিন্তু আসন ভাগাভাগি নিয়ে একাধিক ক্ষেত্রে দ্বিমত তৈরি হয়েছিল ২ দলের মধ্যে। একাধিকবার আলোচনা করেও তারা সহমত হতে পারেননি। আবার জানা গিয়েছে জেডিএসের অনেক শীর্ষ নেতা ওয়েসির দলের সঙ্গে জোট গড়ার সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাঁদের দাবি ছিল ওয়েইসির দলের সঙ্গে জেডিএস জোট গড়লে দলের কর্মী সমর্থক এবং ভোটারদের উপর বিরূপ প্রভাব পড়বে।

দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন জেডিএস এবং এআইএমআইএমের মধ্যে সহমত না হওয়ার কারণেই তাঁরে জোটের সিদ্ধান্তে একমত হতে পারেননি। সেকারণেই তাঁরা একজোট হয়ে ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এতে জেডিএসের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে তেমন কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন পার্টির শীর্ষ নেতারা।












Click it and Unblock the Notifications