কংগ্রেসকে নিরাশ করে বিজেপিতে যোগ বিধায়কের, কর্নাটক নির্বাচনের আগে ‘খেলা’ শুরু

কর্নাটক বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে ভাঙন ধরেছিল। সম্প্রতি বিজেপি ছেড়েছিলেন প্রবীণ বিধায়ক। তবে তার একদিনের মধ্যেই বিজেপি যোগদান করাল আর এক প্রবীণ বিধায়ককে। এবার জেডিএস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন চারবারের বিধায়ক এ টি রামস্বামী।

এর আগে কর্নাটকে চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিল রামস্বামী। কংগ্রেস বিধায়ক ছিলেন, বিগত ১৮ বছরেরও বেশি সময় ধরে তিন ছিলেন জেডিএসে। এবার ভোটের আগে জেডিএস ছাড়েন তিনি। বৃহস্পতিবার জেডিএস ছাড়ার পর থেকেই তাঁর কংগ্রেসে যোগদানের সম্ভাবনা ঘিরে জল্পনা চলছিল।

কংগ্রেসকে নিরাশ করে বিজেপিতে যোগ বিধায়কের

কিন্তু কংগ্রেসকে নিরাশ করে এ টি রামস্বামী যোগ দিলেন বিজেপিতে। রামস্বামী আরকালগুড বিধানসভা কেন্দ্র থেকে এর আগে চারবার জিতেছেন। জেডিএস এবার তাঁকে টিকিট দিতে চায়নি। জেডিএসে প্রত্যাখ্যাত হয়ে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। আর দল ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যেই তিনি যোগ দিলেন বিজেপিতে।

আরকালগুড কেন্দ্রের বিধায়ক এ টি রামস্বামী জেডিএস থেকে পদত্যাগ করার পর শনিবার দিল্লিতে এসে বিজেপিতে যোগ দেন। রামস্বামী নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্রীতেয়মন্ত্রী অনুরাগ ঠাকুরের হাত থেকে তিনি বিজেপির পতাকা তুলে নেন। রামস্বামীকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান অনুরাগ।

বিজেপিতে যোগ দেওয়ার পর রামস্বামী বলেন, "বিজেপি দল ও এই দলের নেতারা ভারত তথা বিশ্বব্যাপী স্বীকৃত হচ্ছেন। আমি এই জাতীয় পার্টিতে যোগ দিতে পেরে খুব খুশি। আমি কর্নাটক এবং আমার আরকালগুডের জনগণের সেবা চালিয়ে যেতে চাই। আশা করি বিজেপি আমাকে সেই সুযোগ দেবে।

বিজেপি এখনও কর্নাটক বিধানসভা নির্বাচনে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেনি। কংগ্রেস ইতিমধ্যে ১২৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। এই অবস্থায় ভাবনা-চিন্তা করেই রামস্বামী বিজেপিতে যোগ দিলেন। তিনি চান এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধানসভায় যেতে।

শুক্রবার কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, বিজেপি প্রার্থীদের প্রথম তালিকা ৬ বা ৭ এপ্রিল প্রকাশ করা হতে পারে। কংগ্রেস এবং জেডিএস উভয়ই ইতিমধ্যে তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে। প্রার্থী তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টিও। বিজেপি তাদের প্রার্থীদের চূড়ান্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত সমস্ত কেন্দ্রের প্রার্থীদের তালিকা একসঙ্গেই প্রকাশ করা হতে পারে।

ভারতের নির্বাচন কমিশন বুধবার ঘোষণা করেছে যে, কর্নাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ মে। ১৩ মে ফলাফল ঘোষণা করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৪ এপ্রিল। নির্বাচন কমিশন দিন ঘোষণা করে দিতেই দলবদলের হিড়িক পড়ে গিয়েছে নেতা-নেত্রীদের

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+