লোকসভার আগে বিরোধী শিবিরে ভাঙন, মায়াবতীর দলে যোগ জেডিএস সম্পাদকের

কর্ণাটকে কংগ্রেস ও জেডিএস দুই দলই বিজেপির বিরুদ্ধে আসন সমঝোতা চূড়ান্ত করে লোকসভা নির্বাচনে লড়তে নেমেছে। স্বভাবতই বিজেপি এ রাজ্যে খানিক ব্যাকফুটে চলে গিয়েছে।

কর্ণাটকে কংগ্রেস ও জেডিএস দুই দলই বিজেপির বিরুদ্ধে আসন সমঝোতা চূড়ান্ত করে লোকসভা নির্বাচনে লড়তে নেমেছে। স্বভাবতই বিজেপি এ রাজ্যে খানিক ব্যাকফুটে চলে গিয়েছে। এই অবস্থায় কংগ্রেস ও জেডিএসের কাছে মূল লড়াই দলের বিদ্রোহীদের ধরে রাখা। ইতিমধ্যেই কংগ্রেসে ভাঙন ধরেছে। লোকসভা ভোটের আগে এবার বসপায় যোগ দিলেন জেডিএসের সাধারণ সম্পাদক।

লোকসভার আগে বিরোধী শিবিরে ভাঙন, মায়াবতীর দলে যোগ জেডিএস সম্পাদকের

জেডিএসের সাধারণ সম্পাদক দানিশ আলি এদিন যোগ দেন বিএসপিতে। আসন সমঝোতার পর দানিশের এই দলত্যাগে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে কংগ্রেস ও জেডিএস। উল্লেখ্ ২৮ আসনের মধ্যে কংগ্রেস ২০টি আসনে এবং জেডিএস ৮টিতে লড়াই করার সিদ্ধান্ত নেয়।

দানিশ আলি বলেন, উত্তরপ্রদেশ তাঁর জন্মভূমি। এ রাজ্যে তেমন প্রভাব নেই জেডিএসের। তাই ওই দলের হয়ে কাজ করার সুযোগ নেই। এতদিন দলে ছিলাম। দেবেগৌড়াজি যা নির্দেশ দিয়েছেন, তেমন কাজ করেছি। এবার মায়াবতীজি যেমন নির্দেশ দেবেন, তেমন কাজ করব।

এর আগে কর্ণাটক কংগ্রেসেও ভাঙন ধরিয়ে দেয় বিজেপি। কংগ্রেসের বিধায়ক নরেন্দ্র মোদীর সভায় গিয়ে বিজেপিতে যোগ দেন। এবং টুইট করে জানান, এবার কংগ্রেসের বড় নেতার সঙ্গে ছোট নেতার লড়াই হবে। উল্লেখ্য, তাঁকে মল্লিকার্জুন খাগড়ের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা বাড়তে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+