কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোট পাকা হয়ে গেল, কত আসন পেল কুমারস্বামীর দল

কর্ণাটকে দুই জোটবদ্ধ দল কংগ্রেস ও জনতা দল ইউনাইটেড নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে নিল।

কর্ণাটকে দুই জোটবদ্ধ দল কংগ্রেস ও জনতা দল ইউনাইটেড নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে নিল। জেডিএস নেতা এইচডি দেবগৌড়া জানালেন তাঁরা ১০টি আসনে লড়াই করতে চলেছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার পরে এই সিদ্ধান্ত জানিয়েছেন।

কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোট পাকা হয়ে গেল, কত আসন পেল কুমারস্বামীর দল

দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে দুজনের কথা হয়। তারপরই দেবগৌড়া বলেন, আমরা দশটি আসনে লড়ছি। তবে রাহুলজী চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

তবে কোন দশ আসনে দেবগৌড়ার দল জেডিএস কর্ণাটকে লোকসভা নির্বাচনে লড়বে তা তিনি উল্লেখ করেননি।

এর আগে সোমবার বেঙ্গালুরুতে কংগ্রেস ও জেডিএস দল বসে প্রাথমিক আলোচনা করে। আসন বণ্টন নিয়ে কথা হয়। দক্ষিণ মাইসোর অঞ্চলের আসন বণ্টন নিয়ে দুই দলের সামান্য মতানৈক্য রয়েছে। কারণ মাণ্ডিয়া ও হাসান আসন দুটি জেডিএসকে দিতে চায় কংগ্রেস। অথচ জেডিএস নিতে চায় না। কারণ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে তাঁরা জয় পায়নি। এমন কিছু সমস্যা বাদ দিলে কং-জেডিএস জোট নিয়ে জট পাকবে না বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+