রাজ্যসভায় দলের নেতা শরদ যাদবকে সরাল জেডিইউ, মোদী-নীতীশ আরও কাছাকাছি
নীতীশের সমালোচনা করায় রাজ্যসভায় দলনেতার পদ খোয়াতে হল জেডিইউ নেতা শরদ যাদবকে। শরদ যাদবের জায়গায় রাজ্যসভায় জেডিইউ-র নেতৃত্ব দেবেন নীতীশের কাছের লোক আরসিপি সিং।
এখনও এনডিএ-তে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি। বিহারের মহাজোট ভেঙে বিজেপির সঙ্গে ধরেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই ঘটনায় সরাসরি নীতীশের সমালোচনা করায় রাজ্যসভায় দলনেতার পদ খোয়াতে হল জেডিইউ নেতা শরদ যাদবকে। দলে একপ্রকার ব্রাত্যই হয়ে পড়লেন তিনি।
শরদ যাদবের জায়গায় রাজ্যসভায় জেডিইউ-র নেতৃত্ব দেবেন নীতীশের কাছের লোক আরসিপি সিং। বিহারে বিজেপির সঙ্গে জোট বাঁধা সহ একাধিক ইস্যুতে বারবার নীতীশের সমালোচনা করে লালুপ্রসাদ যাদবের পাশে দাঁড়িয়েছেন শরদ। যার জেরে নীতীশ তথা বিজেপির কোপে পড়লেন তিনি। এমনটাই মনে করা হচ্ছে।

এদিন শনিবার জেডিইউ-র রাজ্যসভার সাংসদরা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইড়ুর সঙ্গে দেখা করে শরদকে সরানোর আবেদন জানান। একইসঙ্গে আরসিপি সিংকে নতুন দলনেতা বানানোর আর্জি জানানো হয়।
শরদ যাদব বারবারই জানিয়েছেন, নীতীশ কুমার বিজেপির সঙ্গে হাত মেলালেও জেডিইউ লালুর আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মিলে মহাজোটে রয়েছে। তবে নীতীশের সঙ্গেই যে ক্ষমতা ও সাংসদ-বিধায়কেরা রয়েছেন তা বারবার প্রমাণিত হচ্ছে। এদিকে বিজেপি সভাপতি অমিত শাহও এদিন নীতীশকে এনডিএ জোটে আহ্বান জানিয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে, শরদ যাদবকে দূরে সরিয়ে নীতীশ কুমার আরও কাছাকাছি আসছেন বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications