জয়া সকলের অনুপ্রেরণা, আম্মার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী মোদীর বার্তা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেরপর এক টুইটবার্তায় নিজের শোকজ্ঞাপন করেছেন তিনি।

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেরপর এক টুইটবার্তায় নিজের শোকজ্ঞাপন করেছেন তিনি। জানিয়েছেন এআইএডিএমকে নেত্রীর প্রয়াণে ভারতীয় রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি হল।

যেভাবে সমাজের নীচুতলার মানুষ ও মহিলাদের জন্য জয়া কাজ করে গিয়েছেন তা সকলকে অনুপ্রেরণা যোগাবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জয়া সকলের অনুপ্রেরণা, আম্মার মৃত্যুতে মোদীর বার্তা

নানা বিতর্ক বারবার পিছু তাড়া করলেও যেভাবে মানুষ সবসময় জয়াকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তা এক অনন্য বিষয়। জনপ্রিয়তায় কখনও ভাটা পড়েনি তাঁর। মানুষের সঙ্গে জয়ার যোগাযোগ ছিল নিবিড়।

প্রধানমন্ত্রী নিজের টুইটে জানিয়েছেন, যতবার জয়ললিতার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন তা এককথায় অনবদ্য ছিল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আত্মার চিরশান্তি কামনা করে টুইটও করেছেন তিনি।

এই দুর্যোগের মুহূর্তে তামিলনাড়ুর সমস্ত জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের পাশে থাকার কথাও জানিয়েছেন টুইটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+