অন্তত আগামী শুক্রবার পর্যন্ত আম্মার পরিচয় কয়েদী নম্বর ৭৪০২-ই!

অন্তত আগামী শুক্রবার পর্যন্ত আম্মার পরিচয় কয়েদী নম্বর ৭৪০২-ই!
নয়াদিল্লি, ১৩ অক্টোবর : চলতি সপ্তাহটাও বেঙ্গালুরুর জেলে কয়েদী নম্বর ৭৪০২ হিসাবেই কাটাতে হবে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতাকে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে জয়ললিতার জামিনের আবেদনেন শুনানি হবে আগামী শুক্রবার। তাই তার আগে জেল থেকে বেরনোর কোনও সম্ভাবনাই তাঁর নেই।

গত ২৭ সেপ্টেম্বর দুর্নীতি মামলায় জয়ললিতাকে সাজা দিয়েছিল নিম্ন আদালত। তাঁকে চার বছরের কারাদণ্ড ও ১০০ কোটি টাকা জরিমানা করা হয়। জয়ললিতার সঙ্গে সাজা হয়েছিল জয়ললিতার সঙ্গী শশীকলা, শশীকলার ছেলে শুধাকরণ এবং শশীকলার ননদ ইলাভারসীর। জয়ললিতার ১০০ কোটি টাকা সহ মোট ১৩০ কোটি টাকার জরিমানা হয় এই ৩ জনের।

এর পরই গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা কারণ হিসাবে দেখিয়ে কর্ণাটক হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন জয়ললিতা। কিন্তু সরকারি আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। তাঁরা বলেন, জয়ললিতাকে জামিন দিলে ভুল বার্তা যাবে। বরং নজির হিসাবে তাঁর সাজা বহাল রাখুক আদালত। দু'তরফে সওয়াল-জবাব শোনার পর বিচারপতি চন্দ্রশেখর জামিনের আর্জি খারিজ করে দেন।

এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জয়ললিতা। কিন্তু শীর্ষ আদালতে জয়ললিতার মামলার শুনানির দিন ধার্য করেছে ১৭ অক্টোবর। ওই দিনই জানা যাবে অসুস্থতার কারণে ৬৬ বছরের আম্মা জামিন পাবেন না কি জলেই কাটাতে হবে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+