তামিলনাড়ুর রাজনৈতিক জট : পন্নির ক্যাম্পে যোগ দিলেন জয়ললিতার ভাইঝি দীপা
ও পন্নিরসেলবম ক্যাম্পে যোগ দিয়ে ঘটনায় নতুন চমক দিলেন জয়ললিতার ভাইঝি দীপা। পন্নিরের সমর্থনে এসে, দীপা চেন্নাইয়ের মেরিনা বিচে জয়ললিতার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যান মঙ্গলবার রাতে।
চেন্নাই, ১৫ ফেব্রুয়ারি : সুপ্রিমকোর্টে শশীকলা দোষী সাব্যস্ত হওয়ার পরই গতকাল থেকেই পাল্টাতে থাকে দ্রাবিড় রাজনীতির বহু অঙ্ক। এআইডিএমকে থেকে রাতারাতি বহিষ্কার করা হয় মুখ্যমন্ত্রী পদের অপর দাবিদার তথা শশীকলার ক্যাম্পের বিরোধী ও পন্নির সেলবমকে। এবার সেই পন্নিরসেলবম ক্যাম্পে যোগ দিয়ে ঘটনায় নতুন চমক দিলেন জয়ললিতার ভাইঝি দীপা। এভাবেই রাজনীতিতে পা রাখলেন দীপা জয়রাম।
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ভাইঝি দীপা জয়কুমারের সমর্থন পেয়ে , এআইডিএমকে সমর্থকদের আবেগকে অনেকটাই নিজের দিকে ঘুরিয়ে দিতে পেরেছেন পন্নিরসেলবম বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। পন্নিরের সমর্থনে এসে, দীপা চেন্নাইয়ের মেরিনা বিচে জয়ললিতার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যান মঙ্গলবার রাতে। সে সময়ে তাঁর সঙ্গে ছিলেন ও পন্নিরসেলবম।

পন্নিরসেলবমের সমর্থনে তাঁর পাশে দাঁডি়য়ে দীপা ঘোষণা করেন, এআইডিএমকে-তে তিনি ও পন্নিরসেলবম একযোগে কাজ করবেন। যে ঘোষণার পর উপস্থিত পার্টি সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। সবমিলিয়ে এই মুহুর্তে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীত্বের নতুন দাবিদার তথা এআইডিএমকের নবনির্বাচিত সুপ্রিমো কে পালানিস্বামীকে গোটা ঘটনাক্রম যথেষ্ট লড়াই দেবে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীত্বের দাবিতে বিধানসভায় নিজের সমর্থনে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে যখন পন্নিরসেলবম উদ্যোগ নিচ্ছেন, তখনই গতকাল থেকে একের পর এক ঘটনা তার সমর্থনে চলে যায় বলে মনে করছেন ওয়াকবহাল মহল। প্রসঙ্গত দীপার আগে , গোল্ডেন বে রিসর্ট থেকে শশীকলাকে লুকিয়ে পালিয়ে এসে পন্নির ক্যাম্পে যোগ দেন দলের আরেক বিধায়ক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications