জয়ললিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, চেন্নাইয়ের কিছু স্কুলে ছুটি দেওয়ায় অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্কটজনক স্বাস্থ্যের কারণে সোমবার চেন্নাইয়ের বেশকিছু স্কুলে ছুটি ঘোষণা করা হয়। রবিবার এই স্কুলগুলি সতন্ত্রভাবে ছুটি ঘোষণা করে।

চেন্নাই, ৫ ডিসেম্বর : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্কটজনক স্বাস্থ্যের কারণে সোমবার চেন্নাইয়ের বেশকিছু স্কুলে ছুটি ঘোষণা করা হয়। রবিবার এই স্কুলগুলি সতন্ত্রভাবে ছুটি ঘোষণা করে। তবে, ছুটি ঘোষণার জন্য কোনও নির্দিষ্ট কারণ দেখানো হয়নি।

মীনামবক্কমের এএম জৈন, কেকে নগরের বানী বিদ্যালয় স্কুলের মতো বেশ কিছু স্কুলে সকালে শুধু জানিয়ে দেওয়া হয় যে সোমবার ক্লাস হবে না। আন্না সালাইয়ের থমাস পার্কার ওয়ালার স্কুল ছুটি ঘোষণা করলেও ওই স্কুলেরই অন্যান্য শাখার স্কুল খোলা রয়েছে। ফলে গোটা বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।

জয়ললিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, চেন্নাইয়ের কিছু স্কুলে ছুটি দেওয়ায় অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি

শিক্ষা দফতরের তরফে থেকে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তাই চেন্নাইয়েরও বেশ কিছু স্কুলে ছুটি ঘোষণা করা হয়নি। কোয়েম্বাটুরের সব স্কুলই স্বাভাবিকভাবে চলছে।

সোমবার সকাল থেকেই স্কুলের ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ায়। রবিবার রাত থেকেই সোস্যাল মিডিয়ায় বিভিন্ন স্কুল ছুটির খবর আসতে থাকে। যদিও স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ডি সবিতা জানিয়েছেন দফতরের তরফে কোনও কোনও ছুটির ঘোষণা করা হয়নি। সোমবারও অন্যান্য দিনের মতো স্বাভাবিকই থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+