জেল থেকে ছাড়া পেলেন আম্মা, এআইএডিএমকে সমর্থকদের উল্লাস

এআইএডিএমকে সুপ্রিমোর জেল থেকে বেরনোয় স্বভাবতই খুশির হাওয়া সমর্থকদের মধ্যে। আম্মাকে স্বাগত জানতে চেন্নাই বিমানবন্দরে চলছে তোড়জোড়। ইতিমধ্যে চেন্নাই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে তা সামাল দিতে তৎপর পুলিশ।
তবে আপাতত ১৮ ডিসেম্বর পর্যন্ত আম্মার জেলে থাকার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। তার জন্য কতগুলি শর্তও রাখা হয়েছে। প্রথমত, আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে কর্ণাটক হাইকোর্ট ও এআইডিএমকে-কে এই মামলা সংক্রান্ত যাবতীয় নথি শীর্ষ আদালতে জমা দিতে হবে। স্বামীকেও কিছু তথ্য জমা দিতে হবে। যদি তা না দেওয়া হয়, তাহলে আম্মার জামিন খারিজ হয়ে যাবে। দ্বিতীয়ত, আম্মার গ্রেফতারি নিয়ে চারিদিকে আম্মার সমর্থকরা যে হিংসার পরিস্থিতি তৈরি করছে তা বন্ধ করার জন্য আম্মাকে আবেদন জানাতে হবে। জয়ললিতার আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল দলের সমর্থকদের উদ্দেশ্যে চিঠি লিখে এই হিংসা বন্ধের আবেদন জানাবে বলেও আশ্বাস দিয়েছেন। তৃতীয়ত, স্বামী জানিয়েছে, অসুস্থতার কারণে জামিন পেয়েছেন জয়া। তাঁর চিকিৎসার প্রয়োজন, আর সেই কারণে ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ির বাইরে বেরতে পারবেন না জয়ললিতা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications