৫ ডিসেম্বর নয়, আগেই মারা গিয়েছিলেন জয়ললিতা, ফের সামনে চাঞ্চল্যকর তথ্য
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যু নিয়ে বিতর্ক থামার নয়। এবার সামনে এল আর এক তথ্য। দাবি করা হয়েছে, ২০১৬ সালের ৫ ডিসেম্বর নয়, আম্মা প্রয়াত হন তার একদিন আগেই।
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যু নিয়ে বিতর্ক থামার নয়। এবার সামনে এল আর এক তথ্য। দাবি করা হয়েছে, ২০১৬ সালের ৫ ডিসেম্বর নয়, আম্মা প্রয়াত হন তার একদিন আগেই। এই দাবি করলেন শশীকলার ভাই দিবাকরণ। তাঁর দাবি, আম্মার মৃত্যুর খবর একদিন পরে প্রকাশ করা হয়।

দিবাকরণের দাবি, আম্মা ৪ ডিসেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে মারা যান। মিডিয়ায় তা সামনে আসে একদিন পরে ৫ ডিসেম্বর। তা সত্ত্বেও আম্মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এমজি রামচন্দ্রণের জন্মবার্ষিকীতে এই তথ্য ফাঁস করেছেন দিবাকরণ।
কেন একদিন পরে আম্মার মৃত্যু ঘোষণা করা হল? দিবাকরণ জানিয়েছেন, অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডি তাঁকে বলেন, হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করার পরই আম্মার মৃত্যুসংবাদ প্রকাশ করা হবে।
সম্প্রতি চেন্নাইয়ে আরকে নগর উপনির্বাচনের আগে জয়ললিতার অ্যাপোলো হাসপাতালে থাকা অবস্থায় একটি ভিডিও সামনে আসে। যা নিয়ে তদন্ত চলছে। জয়ললিতা ২২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন ও ৭৩ দিন হাসপাতালে কাটিয়ে প্রয়াত হন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications