চেন্নাইয়ে এবার প্রতি সপ্তাহে বসবে 'আম্মা বাজার'!
চেন্নাই, ৬ জুন : 'আম্মা ক্যান্টিন'-এর পর এবার চেন্নাইয়ে সপ্তাহে একদিন বসতে চলেছে 'আম্মা বাজার'।
কিছুদিন আগেই চেন্নাই বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে সরকার গঠন করছেন এআইএডিএমকে নেত্রী জয়ললিতা। সরকারে ফিরেই নানা জনমুখী প্রকল্প করার ডাক দিয়েছেন তিনি। তারই অন্যতম ধাপ হিসাবে চেন্নাই পুর এলাকায় প্রতি সপ্তাহে চালু হতে চলেছে 'আম্মা বাজার'। [চেন্নাইয়ে নয়টি বিয়ে ভেস্তে গেল জয়ললিতার কারণেই]

প্রাথমিকভাবে ঠিক হয়েছে, গ্রেটার চেন্নাই পুর এলাকার তিনটি জায়গায় এই বাজার প্রতি সপ্তাহে বসবে। স্থানীয় মিন্ট ফ্লাইওভার, আরুম্বাক্কম ও কোট্টুরপুরম এলাকায় এই বাজার বসবে এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা ও সেল্ফ-হেল্প গোষ্ঠীর সদস্যদের তৈরি পণ্য বিক্রি করা হবে।
চেন্নাই পুরসভার চেয়ারম্যান সাইদাই এস দুরাইস্বামী নিজের পদের মেয়াদ শেষ হওয়ার আগেই এমন নানা পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে চাইছেন। আগামী অক্টোবরে পুরভোট অনুষ্ঠিত হবে। তার আগে আম্মার নামকে কাজে লাগিয়ে ঘর গোছাতে ব্যস্ত তিনি।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পকে বাস্তব রূপ দিতে হলে বিভিন্ন ছোট-মাঝারি সংস্থাকে আমন্ত্রণ জানাতে হবে। সকলকে নিয়ে আলোচনার পর একজায়গায় করে তবেই এমন বাজার তৈরি করা যেতে পারে। আর না হলে ভোটের আগের গিমিক হয়েই রয়ে যাবে 'আম্মা বাজার'।












Click it and Unblock the Notifications