কর্নাটক হাই কোর্টে জামিনের আর্জি খারিজ, জেলেই থাকছেন আম্মা

আম্মা
ব্যাঙ্গালোর ও চেন্নাই, ৭ অক্টোবর: দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিনের আবেদন খারিজ করে দিল কর্নাটক হাই কোর্ট। মঙ্গলবার আদালত এই রায় দেয়। এর ফলে আপাতত জেলে থাকা ছাড়া তাঁর আর কোনও উপায় রইল না।

মঙ্গলবার টানটান উত্তেজনায় শুরু হয়েছিল শুনানিপর্ব। জয়ললিতার আইনজীবীরা দীর্ঘ সওয়ালের সময় বারবার জামিনের আর্জি জানান। তাঁদের বক্তব্য ছিল, জয়ললিতা শারীরিকভাবে অসুস্থ। তাই মানবিক কারণে তাঁকে জামিন দিক আদালত। কিন্তু সরকারি আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। তাঁরা বলেন, জয়ললিতাকে জামিন দিলে ভুল বার্তা যাবে। বরং নজির হিসাবে তাঁর সাজা বহাল রাখুক আদালত। দু'তরফে সওয়াল-জবাব শোনার পর বিচারপতি চন্দ্রশেখর জামিনের আর্জি খারিজ করে দেন।

আরও পড়ুন: জয়ললিতার চার বছরের জেল, ১০০ কোটি টাকা জরিমানা, ছাড়তে হবে পদও

এদিন যখন সওয়াল-জবাব চলছিল, তখন আদালত চত্বরের বাইরে রটে যায় যে, জয়ললিতা জামিন পেয়ে গিয়েছেন। তামিলনাড়ু জুড়ে শুরু হয়ে যায় উৎসব। কিন্তু জয়ললিতার আইনজীবীরা বাইরে বেরিয়ে সাংবাদিকদের জানান, জামিন মেলেনি আম্মার। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দের রেশ মিলিয়ে যায়। সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষিপ্ত গণ্ডগোল। ব্যাঙ্গালোরে কর্নাটক হাই কোর্টের বাইরে বিক্ষোভ দেখান এআইএডিএমকে কর্মীরা।

গত ২৭ সেপ্টেম্বর দুর্নীতি মামলায় জয়ললিতাকে সাজা দিয়েছিল নিম্ন আদালত। তাঁকে চার বছরের কারাদণ্ড ও ১০০ কোটি টাকা জরিমানা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+