জয়ললিতার অবস্থা সঙ্কটজনক খবর পেয়ে মৃত্যু আম্মা-সমর্থকের
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার হৃদরোগে আক্রান্ত হওয়া খবর পেয়ে পক্ষাঘাতে মৃত্যু হল আম্মার এক সমর্থকের।
কুড্ডালোর, ৫ ডিসেম্বর : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার হৃদরোগে আক্রান্ত হওয়া খবর পেয়ে পক্ষাঘাতে মৃত্যু হল আম্মার এক সমর্থকের।
গান্ধীনগরের কুড্ডালোরের এলাকায় এআইএডিএমকে কর্মী নেলাগন্দল টেলিভিশনে আম্মার সঙ্কটজনক স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে পারেন। খবর দেখার পরই পক্ষাঘাতে মৃত্যু হয় ওই কর্মীর।

টেলিভিশনে জয়ললিতার খবর দেখার পরেই আচমকা বুকে ব্যাথা ওঠে নেলাগন্দনের। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় তাঁর।
এর আগে গত ৬ অক্টোবর জয়ললিতার সঙ্কটজনক অবস্থার গুজব শুনে কোয়েম্বাটুরে ৪৭ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। পরে জানা যায় আচমকা খবরটি শুনে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় ওই ব্যাক্তির।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে চেন্নাইয়ে হাসপাতালে ভর্তি জয়ললিতা। রবিবার রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের তরফে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন আম্মা। এরপরই হাসপাতালের সামনে আম্মা সমর্থকরা ভিড় জমাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় হাসপাতালের বাইরে।
পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আশঙ্কা করে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাময়িকভাবে কর্ণাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications