জয়া বনাম জয়া বাকযুদ্ধ শুরু! মাদক কাণ্ড নিয়ে এবার বিজেপি নেত্রীর তোপ
সমাজবাদী পার্টির তরফে এককালে দুই অভিনেত্রী একসঙ্গে গলা ফাটাতেন। আর এখন সেই জয়া প্রদার সঙ্গেই রাজনৈতিক মঞ্চে সংঘাত জয়া বচ্চনের। দুই অভিনেত্রী বর্তমানে রাজনৈতিক আঙিনায় দুই শিবিরে রয়েছেন। আর সেই জায়গা থেকে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনকে একহাত নিতে ছাড়লেন না বিজেপি নেত্রী জয়া প্রদা।

জয়া বনাম জয়া
জয়া প্রদা জানিয়েছেন সংসদে রবি কিষণ বলিউডের মাদক যোগ নিয়ে যা বলেছেন, তাতে তিনি সম্পূর্ণ সমর্থন করেন। তিনি জানান, মাদক যোগের বিরুদ্ধে সকলের আওয়াজ তোলা উচিত। এরপরই সুর চড়িয়ে জয়া প্রদা বলেন, ' আমার মনে হয় মাদক কাণ্ড নিয়ে জয়া বচ্চনজি রাজনীতি করছেন। '

জয়া বচ্চনের তোপ
এর আগে জয়া বচ্চন বলেন সংসদে.
' কয়েকজন মানুষের জন্য গোটা বলিউডকে আপনি অপমান করতে পারেন না...আমি গতকাল লজ্জিত হয়েছি ,যখন আমাদের একজন সাংসদ যিনি নিজেও একই ইন্ডাস্ট্রির সদস্য, তিনি লোকসভায় ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মন্তব্য় করেন। যে থালায় খান এঁরা, সেই থালাতেই এঁরা ফুটো করেন।'

জয়া বচ্চন বনাম জয়া প্রদা
এর আগে সংসদে জয়া বচ্চন দাবি করেন যে , লকডাউনের জেরে যেভাবে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, মনোরঞ্জনেক দুনিয়ার মানুষদের সংকট দেখা দিচ্ছে কাজ না পেয়ে, তাকে ঢাকতেই সরকার মাদক যোগের মতো কাণ্ড কে সামনে এনে মানুষের নজর ঘুরিয়ে দিচ্ছে। এদিকে, জয়া বচ্চনের এই মন্তব্যকে কার্যত নস্যাৎ করেন জয়া প্রদা। গোটা বক্তব্যকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি.।

বলিউড ও মাদক কাণ্ড
উল্লেখ্য, সংসদে বাদল অধিবেশনের প্রথমেই বিজেপি সাংসদ রবি কিষণ বলিউডে মাদক যোগ নিয়ে মুখ খোলেন। সেখানেই তিনি জানিয়েছেন, যে বলিউডে এনসিবির তদন্ত ভালোভাবে এগোচ্ছে। উল্লেখ্য, সুশান্ত মামলা মাদক যোগের কথা তিনি এপ্রসঙ্গে তোলেন। এরপরদিনই সংসদে রবি কিষণকে নিশানায় নিয়ে তোপ দাগেন জয়া বচ্চন।












Click it and Unblock the Notifications