'যে থালায় খান, সেই থালাতেই ফুটো করেন', বলিউড-মাদক যোগ নিয়ে জয়া বনাম রবির ধুন্ধুমার তর্ক-বিতর্ক
যে থালায় খান, সেই থালাতেই ফুটো করেন', বলিউড-মাদক যোগ নিয়ে জয়া বনাম রবির ধুন্ধুমার তর্ক-বিতর্ক
সোমবার ভোজপুরি অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষণ, সংসদে বলিউডে মাদক যোগ নিয়ে বক্তব্য রাখেন। তারপর দিন মঙ্গলবার সেই ইস্যুতে পাল্টা তোপ দেগে রবি কিষণ সহ কঙ্গনাকেও আক্রমণ শানাতে ছাড়লেন না জয়া বচ্চন। উল্লেখ্য, বিহারের ভূমিপুত্র সুশান্ত ক্যাম্প বনাম বাঙালি মেয়ে রিয়া ক্যাম্পের যুদ্ধের মতোই খানিকটা এদিন গোবলয়ের রবি কিষণ বনাম নেন বাঙালি সাংসদ জয়ার তর্ক দেখা যায় সংসদে।

জয়ার তোপ
' কয়েকজন মানুষের জন্য গোটা বলিউডকে আপনি অপমান করতে পারেন না...আমি গতকাল লজ্জিত হয়েছি ,যখন আমাদের একজন সাংসদ যিনি নিজেও একই ইন্ডাস্ট্রির সদস্য, তিনি লোকসভায় ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মন্তব্য় করেন। যে থালায় খান এঁরা, সেই থালাতেই এঁরা ফুটো করেন।' এই বক্তব্য ছিল জয়া বচ্চনের।

সংঘাত কী নিয়ে?
এর আগে বলিউডে মাদক যোগ নিয়ে সোমবার সুর চড়া করে উত্তর প্রদেশের গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষণ। উল্লেখ্য এই মাদক যোগই বিহারের ভূমিপুত্র তথা অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যু তদন্তে মুখ্য বিষয় হয়ে উঠছে। রবি কিষণ দাবি করেছিলেন, এই মাদক পাকিস্তান ও চিন থেকে সরবরাহ হচ্ছে।

জয়ার তোপ
জয়া বচ্চন দাবি করেন, যে মানুষরা এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নাম করেছেন, তাঁরাই এখন ইন্ডাস্ট্রিকে 'গাটার' বলছেন। এই ভাষা, ভাবধারা জয়া মেনে নিতে পারছেন না বলেও জানান। জয়ার দাবি, ভারত যখন করোনার করুণ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, তখন মানুষের নজর সরানোর জন্যই এমন সমস্ত ইস্যুকে সামনে এনে , সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া হচ্ছে।

জয়াকে পাল্টা তোপ বিজেপি সাংসদের
এরপরই রবি কিষণ নিজের বক্তব্য রাখতে ওঠেন সংসদে। রবি জানান, 'আমি আশা করেছিলাম জয়াজি আমায় সমর্থন করবেন। ইন্ডাস্ট্রিতে সকলেই মাদক নেন, তা নয়। তবে কেউ কেউ রয়েছেন, যাঁরা বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেষ করতে উদ্যত হচ্ছেন। যখন আমি আর জয়াজি এই ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছিলাম, তখন পরিস্থিতি এমন ছিল না। এখন তা পাল্টেছে। '












Click it and Unblock the Notifications