দিল্লিতে সেনা মহড়ায় দুর্ঘটনা, আহত ৩ জওয়ান

নয়াদিল্লিতে সেনা মহড়া চলাকালীন এক দুর্ঘটনাকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। সেখানে দিল্লি ক্যানটনমেন্ট প্লে গ্রাউন্ডে সেনা দিবসের প্যারাডের মহড়া চলছিল।

নয়াদিল্লিতে সেনা মহড়া চলাকালীন এক দুর্ঘটনাকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। সেখানে দিল্লি ক্যানটনমেন্ট প্লে গ্রাউন্ডে সেনা দিবসের প্যারাডের মহড়া চলছিল। সেই সময়ে হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে ঘটে যায় বিপত্তি।

দিল্লিতে সেনা মহড়ায় দুর্ঘটনা, আহত ৩ জওয়ান

ঘটনার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে সেনা প্রশাসন। একটি ভিডিও-তে দেখা গিয়েছে, ৮ জন কমান্ডো একটি মহড়ার সময়ে স্লিদারিং অপরেশন-এ ছিলেন। তাঁরা অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার 'ধ্রুব' থেকে নিচে নামছিলেন। আর সেই সময়তেই দড়ি ছিঁড়ে গিয়ে ঘটে যায় বিপত্তি। সঙ্গে সঙ্গে আহত হয়ে পড়েন ৩ জন জওয়ান।

আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দড়িটি সঠিক পরিস্থিতিতে না থাকাতেই এই বিপত্তি। তবে গোটা ঘটনার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৫ জানুয়ারি পালিত হয় সেনা দিবস। এবছরও সেই দিনের উদযাপন ঘিরে চলছিল মহড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+