Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jawan Killed: সেনা-জঙ্গি গুলির লড়াই জম্মু ও কাশ্মীরে, শহিদ ১ জওয়ান, আহত ৩

Jawan Killed: জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হলেন এক জওয়ান। আহত হয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে কিশতওয়ার জেলায়।

শহিদ জওয়ান জুনিয়র কমিশনড অফিসার পদে কর্মরত ছিলেন। নিহত জওয়ানের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে।

Jawan Killed -

হোয়াইট নাইট কর্পস (White Knight Corps)-এর এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, গতকাল কিশতওয়ারে জঙ্গি দমন অভিযানে ছিলেন ২ প্যারা (এসএফ)-এর নায়েব সুবেদার রাকেশ কুমার। ভর্ত রিজ (Bhart Ridge) এলাকায় অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে শহিদ হন রাকেশ।

সেনাবাহিনী সূত্রে খবর, সম্প্রতি কিশতওয়ার জেলায় দুই ভিলেজ ডিফেন্স গার্ডের মৃত্যু হয় জঙ্গি আক্রমণে। তারপর থেকেই জঙ্গি দমন অভিযান জোরালোভাবে শুরু হয়। নাজির আহমেদ ও কুলদীপ কুমার নামের ওই দুই ভিলেজ ডিফেন্স গার্ডের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল কেশওয়ান জঙ্গলের কাছে।

সেই জঙ্গলেই জঙ্গিরা লুকিয়ে আছে আঁচ করে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। এরই মধ্যে গতকাল সকাল ১১টা নাগাদ শুরু হয় গুলির লড়াই। সেই গুলিচালনাতেই গুলিবিদ্ধ হয়ে শেষ অবধি প্রাণ হারান রাকেশ কুমার নামের ওই জওয়ান। আরও তিনজন আহত হয়ে চিকিৎসাধীন বলে সেনাবাহিনী জানিয়েছে।

জঙ্গিরা ভিলেজ ডিফেন্স গার্ডদের অপহরণ করে খুন করার পর থেকেই কুন্তওয়ারা ও কেশওয়ানে বৃহস্পতিবার বিকেল থেকে যৌথ অভিযান চলছে বলে জানা গিয়েছে। গোয়েন্দা সূত্রে জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরেই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারই মধ্যে ঘটে গেল অঘটন।

দুই জঙ্গি দুই ভিলেজ ডিফেন্স গার্ডকে অপহরণ করেছিল বলে জানা যায়। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন প্রথমে চারজন প্যারা কমান্ডো গুলিতে জখম হন। তাঁদের উধমপুরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু রাকেশ কুমারকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু ঘটে। এর আগে, ৮ নভেম্বর বারামুলায় ২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনীও। সেখানেও সুনির্দিষ্ট সূত্রে জঙ্গি উপস্থিতির কথা জানতে পেরে তল্লাশি চালানো হচ্ছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+