কাশ্মীরে একে-৪৭ রাইফেল সমেত রহস্যজনকভাবে নিখোঁজ জওয়ান

কাশ্মীরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক জওয়ান। স্থলসেনার এই জওয়ান একে-৪৭ রাইফেল নিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের নাম জাহুর ঠাকুর।

ফের কাশ্মীরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক জওয়ান। স্থলসেনার এই জওয়ান একে-৪৭ রাইফেল নিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের নাম জাহুর ঠাকুর।

তিনি পুলওয়ামা জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বারামুল্লার সেনা ক্যাম্প থেকেই এই জওয়ান নিখোঁজ হয়েছেন বলে খবর।

কাশ্মীরে একে-৪৭ রাইফেল সমেত রহস্যজনকভাবে নিখোঁজ জওয়ান

খবর পেয়েই নিরাপত্তারক্ষীরা তদন্ত শুরু করেছেন। এদিন সকাল থেকেই জাহুর ঠাকুরের খোঁজ মিলছে না। ঠিক কী কারণে এমন ঘটল তা এখনও পরিষ্কার নয়।

নিখোঁজ জওয়ানকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও সেনাকে সহায়তা করছে। এর আগে দুই ভারতীয় জওয়ানকে পাক সেনা হত্যা করেছিল। সেই ঘটনা মাথায় রেখে সীমান্ত এলাকায় আরও বেশি করে নজরদারি চলছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+