কাশ্মীরে সেনা ক্যাম্পে জঙ্গি হামলা! জেনে নিন বিস্তারিত
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার সেনা ক্যাম্পে জঙ্গি হামলা। এই হামলায় এক জওয়ান ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার সেনা ক্যাম্পে জঙ্গি হামলা। এই হামলায় এক জওয়ান ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। কেন্দ্রের তরফে রমজানে অস্ত্র বিরতি ঘোষণার পরে এটাই প্রথম জঙ্গিদের তরফে হামলার ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামার কাকাপোরায় ৫০ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। হামলায় গুরুতর আহত হন জওয়ান।
সেনা ও জঙ্গিদের গুলি যুদ্ধে আহত হন স্থানীয় বাসিন্দা বিলাল আহমেদ।
দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাদের মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications