কাশ্মীর নিয়ে নেহরুর চিন্তা ভুল ছিল! ফের সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ
জম্মু ও কাশ্মীর নিয়ে জওহরলাল নেহরুর চিন্তাভাবনাতেই ভুল ছিল। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাঁর দাবি, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লবভাই প্যাটেলের চিন্তা ঠিক ছিল।
জম্মু ও কাশ্মীর নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চিন্তাভাবনাতেই ভুল ছিল। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাঁর দাবি, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লবভাই প্যাটেলের চিন্তা ঠিক ছিল। আর নরেন্দ্র মোদী ঐতিহাসিক ভুল সংশোধনে উদ্যোগ নিয়ে সংবিধানের ৩৭০ ধারা রদ করেছেন।

এক সাংবাদিক বৈঠকে রবিশঙ্কর প্রসাদ বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে সর্দার প্যাটেল সঠিক ছিলেন আর নেহরুজি ভুল ছিলেন। একটা ঐতিহাসিক ভুল করা হয়েছিল। সেই ভুল সংশোধনে সাহস দেখিয়েছেন।
সংবিধানের ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। ৫ অগাস্ট রাজ্যসভা আর ৬ অগাস্ট লোকসভা পাশ করানোর পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা রদের আদেশে সই করেছেন। পাশাপাশি কেন্দ্র জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে। একটি হচ্ছে জম্মু ও কাশ্মীর এবং অপরটি হল লাদাখ। রাজ্যপালের বদলে সেখানে থাকবেন লেফটেন্যান্ট গভর্নর। জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকলেও, লাদাখে তা থাকবে না।
বিজেপির রাষ্ট্রীয় একতা সম্মেলনে রবিশঙ্কর প্রদাস বলেন, সর্দার প্যাটেল জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধী ছিলেন।












Click it and Unblock the Notifications