মোদীকে ফ্যাসিস্ট বলে সম্বোধন করলেন জাভেদ আখতার, শুরু তীব্র বিতর্ক
একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদীকে ফ্যাসিস্ট বলে সম্বোধন করতে দেখা গেল জাভেদ আখতারকে। ওই সাক্ষাৎকারে পরিচালক মহেশ ভট্টের সঙ্গে কথপোকথনের সময় এই মন্তব্য করতে দেখা যায় তাকে।

ওই কথোপোকথন চলার সময় শুরুতেই তাকে বলতে শোনা যায় আপনার ফ্যাসিজম সাধারণত একটা চিন্তাধারা। এই কথার সূত্র ধরে মোদী সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে কবি বলেন, “অবশ্যই তিনি একজন ফ্যাসিস্ট। ফ্যাসিস্টদের মাথার আলাদা কোনও শিং নেই। ফ্যাসিস্ট একটি চিন্তাধারা। তারা এটা ভাবে যে আমরা অন্যের চেয়ে ভাল এবং আমাদের যে সমস্যা আছে তা এই অন্য লোকদের জন্যই। আমি মনে করি মুহুর্তে আপনি অন্যকে ঘৃণা করেন, আপনি একজন ফ্যাসিস্ট।”
পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পরিচালক মহেশ ভট্টকে, ভারতবর্ষ ও ইসলাম নিয়ে তাকে বলতে শোনা যায়, " আমি মনে করি ৯/১১-এর পর থেকে এই মুসলিম ভীতিটা বিশ্ব জুড়ে ছড়াতে থাকে। আমার অনেক জায়গাতেই স্বত:প্রনোদিত ভাবে এটা তৈরিও করা হয়েছে। কারণ আমি মনে করি না যে ভারতীয়রা একজন মুসলমানকে এত ভয় পান বলে।"












Click it and Unblock the Notifications