বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল! মোদীর 'অস্বস্তি' বাড়িয়ে রাহুলের দলের পথে নেতা, দেখুন ভিডিও
বিজেপি ছাড়লেন রাজস্থানের বিজেপি বিধায়ক তথা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং-এর ছেলে মানবেন্দ্র সিং। একইসঙ্গে তিনি জানান, বিজেপিতে যোগ দেওয়া ভুল হয়েছিল।
বিজেপি ছাড়লেন রাজস্থানের বিজেপি বিধায়ক তথা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং-এর ছেলে মানবেন্দ্র সিং। একইসঙ্গে তিনি জানান, বিজেপিতে যোগ দেওয়া ভুল হয়েছিল। রাজস্তানের বারমেঢ় জেলার পাছপাদ্রায় স্বাভিমান র্যালিতে তিনি বলেন, কমল কা ফুল, বড়ি ভুল। অর্থাৎ বিজেপির সঙ্গে যুক্ত হওয়াটা তার বড় ভুল সিদ্ধান্ত ছিল।

মানবেন্দ্র সিং কংগ্রেসে যোগ দিতে পারেন বলেও জানা গিয়েছে। তবে সেই দলের কোনও নেতার সঙ্গে কথা হওয়ার ঘটনাকে অস্বীকার করেছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজস্থানে বিজেপি পরাস্ত হবে বলে দাবি করেছে সেখানকার কংগ্রেস নেতৃত্ব।
স্বাভিমান র্যালিতে মানবেন্দ্র সিং-এর স্বাভিমান সেনার নেতারা স্থানীয় জনতাকে প্রশ্ন করেন, পরবর্তী সিদ্ধান্ত কী হওয়া উচিত। তখন সমবেত জনতা বলে ওঠে কংগ্রেসে যোগদান। মানবেন্দ্র সিং জানিয়েছেন, জনতার রায় তিনি গ্রহণ করবেন।
কংগ্রেস সূত্রে খবর, দলের সাধারণ সম্পাদক অশোক গেহলট এবং রাজস্থান কংগ্রেসের সভাপতি সচিন পাইলটের সঙ্গে মানবেন্দ্র সিং-এর কথা হয়েছে। তাঁরাও স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেছেন। বারমেঢ়ে মানবেন্দ্র সিং-এর যোগদান দলে কতটা প্রভাব ফেলতে পারে, সেই তথ্যও সংগ্রহ করেছেন তাঁরা। কংগ্রেস সূত্রে দাবি, মানবেন্দ্র সিং কংগ্রেসে যোগ দিলে রাজপুত ভোটে ভাগ বসাতে পারবে তারা। কেননা মানবেন্দ্রের স্বাভিমান র্যালিতে হাজির ছিলেন রাজপুত নেতারা।

২০১৪-র নির্বাচনে মানবেন্দ্র সিং-এর বাবা তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিংকে টিকিট দেয়নি বিজেপি। ২০১৪-র নির্বাচনের প্রাক্কালে বর্তমান প্রধানমন্ত্রী তাঁকে ফোন করেছিলেন বলেও জানিয়েছেন মানবেন্দ্র। নির্দল হিসেবে লড়াই করে পরাজিত হয়েছিলেন যশবন্ত সিং। অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ দফতরের দায়িত্ব সামলেছিলেন তিনি।
রাজনৈতিক মহলের খবর, যশবন্ত সিংকে ছেটে ফেলার পিছনে রয়েছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। মানবেন্দ্র সিং যে ক্ষুব্ধ তা হয়ত বুঝতে অসুবিধা হয়নি বসুন্ধরা রাজের। তাই ৪০ দিনের গৌরব যাত্রার মধ্যে নিয়ে মানবেন্দ্র সিং-এর সিও কেন্দ্রটিকে রাখেননি বসুন্ধরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications