লোকসভা নির্বাচনের আগে প্রেস্টিজ ফাইট! মোদী রাজ্যে জয়ের আশায় কংগ্রেস

রবিবার ঘোষণা হতে চলেছে গুজরাতের যশোদান বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল।

রবিবার ঘোষণা হতে চলেছে গুজরাতের যশোদান বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনার কাজ। ২০ ডিসেম্বর এই কেন্দ্রের নির্বাচন হয়েছিল। এই কেন্দ্রে মূল লড়াই রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কুনভারজি বাভালিয়া এবং কংগ্রেসের কংগ্রেসের আবসার নাকিয়ার মধ্যে। হিন্দি বলয়ের তিন বড় রাজ্যে নির্বাচনে জয়ের পর কংগ্রেস অপেক্ষায় রয়েছে এই কেন্দ্রের ফলের আশায়।

 লোকসভা নির্বাচনের আগে প্রেস্টিজ ফাইট! মোদী রাজ্যে জয়ের আশায় কংগ্রেস

যশোদান বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের কাছে প্রেস্টিজ ইস্যু। ২০ ডিসেম্বরের নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৭১.২৭ শতাংশ। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ২.৩২ লক্ষ।

কংগ্রেস প্রার্থী আবসার নাকিয়া রাজকোটে জেলা পঞ্চায়েতের সদস্য। একসময়ে তিনি বাভালিয়ার সঙ্গে কাজ করেছেন। বাভালিয়া ৫ বারের বিধায়কও ছিলেন। ১৯৯৫, ১৯৯৮, ২০০২, ২০০৭ এবং ২০১৭ এই পাঁচবার যশোদান কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। অন্যদিকে নাকিয়া প্রথমবারের জন্য নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

বাভালিয়া কংগ্রেস প্রার্থী হিসেবে গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে বিজেপি যোগ দিয়ে ক্যাবিনেট মন্ত্রী হন। জুলাই মাসে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন তিনি।

১৯৬০-এ গুজরাত রাজ্য গঠনের পর থেকে বিজেপি একবারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল। ২০০৯-এর উপনির্বাচনে। রাজকোট লোকসভা কেন্দ্রে বাভালিয়া জয়ী হওয়ার পর উপনির্বাচন হয়েছিল সেখানে।

বাভালিয়া এবং নাকিয়া ছাড়াও এই কেন্দ্রে আরও ছয়জন প্রার্থী ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+