অভিনেত্রী আলিয়াকে খুন করা হয়েছিল আগেই! চাঞ্চল্যকর তথ্য হাওড়া পুলিশের হাতে

অভিনেত্রী আলিয়াকে খুন করা হয়েছিল আগেই! চাঞ্চল্যকর তথ্য হাওড়া পুলিশের হাতে

ঝাড়খণ্ডের জনপ্রিয় ইউটিউবার অভিনেত্রী ইশা আলিয়াকে খুন করা হয়েছিল আগেই! হাওড়ার বাগনানে মহিষরেখা ব্রিজের কাছে ছিনতাইকারীদের গুলিতে নিহত হওয়ার যে বিবৃতি দিয়েছিলেন মৃতার স্বামী, তা আদতে নাটক বলেই মনে করছেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে হাওড়া পুলিশের হাতে।

অভিনেত্রী আলিয়াকে খুন করা হয়েছিল আগেই! চাঞ্চল্যকর তথ্য হাওড়া পুলিশের হাতে

অভিনেত্রী ইশা আলিয়া ওরফে রিয়া কুমারীকে বাগনানে খুন করা হয়নি। তাঁক খুন করা হয়েছিল অনেক আগেই। ইতিমধ্যে তাঁর স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করা হয়েছে। তিনি দাবি করেন, বাগনানে জাতীয় সড়কে তিনি গাড়ি দাঁড় করানোর পর ছিনতাইকারীরা তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা করে।

যদিও পুলিশ তদন্তে নেমে প্রকাশের সেই বয়ানের কোনও সারবত্তা খুঁজে পাচ্ছেন না। জাতীয় সড়কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, খতিয়ে দেখা হযেছে সংলগ্ন এলাকার বিভিন্ন কারখানার সিসিটিভি ফুটেজও। ইতিমধ্যে তদন্তকারীদের হাতে উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। এই তথ্যের উপর ভিত্তি করে তদন্তকারীরা মনে করছেন রিয়া ওরফে আলিয়াকে খুন করা হয়েছিল হাওড়ায় প্রবেশের আগেই।

একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে হাওড়া পুলিশের হাতে। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভোর ৪টে নাগাদ মৃত্যু হয় ওই অভিনেত্রীর। ঘুমিয়ে থাকা অবস্থায় গুলি করা হয়েছিল রিয়ার মাথায়। ফলে এই তথ্য থেকে স্পষ্ট প্রকাশ কুমারের দাবি ভিত্তিহীন। হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর তাঁকে খুন করা হয়নি। আর সকাল ৬টায় এই ঘটনা ঘটেনি। তার আগেই তাঁকে খুন করা হয়েছিল।

হাওড়া পুলিশ এবার একটি তদন্তকারী দলকে ঝাড়খণ্ডে পাঠিয়েছে। সেইসঙ্গে গোটা পথেরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হাওড়ার বাগনানের আগে কোথাও এই গাড়ি থেমেছিল কি না, তা জানার চেষ্টা চলছে। আর ঝাড়খণ্ডে গিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এই খুনের মোটিভ কী। তাঁদের মধ্যে সম্পর্কের কোনও টানাপোড়ন চলছিল কি না, তা জানার চেষ্ঠা চালাচ্ছে পুলিশ।

রিয়া ওরফে আলিয়া খুনে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামী প্রকাশ ও তাঁর ভাই সন্দীপকে। এই খুনের ঘটনায় তাঁরা কীভাবে জড়িত তা এখনও স্পষ্ট করতে পারেনি পুলিশ। পুলিশ এই ঘটনার কিনারা করতে পারেনি। তবে পুলিশের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে প্রকাশ তাঁদের কাছে যে বয়ান দিয়ে তা নিতান্তই তাঁর নিজের ফাঁদা একটি গল্প।

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে রিয়া তাঁর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়েছিলেন মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ। বুধবার ভোট সাড়ে ৪টেয় ডেবরা টোল প্লাজার সিসিটিভি ফুটেজে গাড়িটিকে দেখা গিয়েছে। গাড়িটি টোল প্লাজা পার হওয়ার সময় ভিতরের অবস্থা পরীক্ষা করার জন্য ছবি উন্নত করার সফ্টওয়্যার ব্যবহার করা হয়েছে।

পুলিস সুপার স্বাতী ভাঙালিয়া বলেন, প্রকাশ প্রথম থেকেই নিজের বক্তব্য স্থির ছিল। রিয়াকে দুষ্কৃতীরা হত্যা করছিল। পুলিশ খতিয়ে দেখছে অন্য কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কি না। পুলিশের একটি দল ঝাড়খণ্ডে গিয়ে তাও জানার চেষ্টা চালাচ্ছে। এদিকে রিয়ার বাই অজয় রানা যেমন প্রকাস আর সন্দীপের বিরুদ্ধে অবিযোগ এনেছে, পাল্টা প্রকাশের বাবা ধনেশ্বর রাম রিয়ার ভাইয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। রিয়ার ভাই ভাড়াটে গুন্ডাদের দিয়ে রিয়াকে খুন করে প্রকাশকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+