বহু শর্তের সাপেক্ষে আপাতত স্বস্তি জ্যাকলিনের, আর্থিক দুর্নীতি মামলায় মিলল জামিন

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সাময়িক স্বস্তি পেলেন। ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে তিনি স্বস্তির শ্বাস ফেলবেন। জ্যাকলিনকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আজ সোমবার এই কথা জানায় আদালত।

কোর্টের আদেশ

কোর্টের আদেশ

বিচারক সশরীরে জ্যাকলিনকে আদালতে আসতে বলেছিলেন । এদিন কোর্টের নির্দেশ পালন করেন অভিনেত্রী। সময় ছিল সকাল দেখা ১০টা। একদম সঠিক সময়ে সাদা শার্ট ও কালো ট্রাউজার পরে জ্যাকলিনকে পৌঁছতে দেখা যায় আদালতে। এরপর তাঁর মামালার শুনানি শুরু হয় এবং জামিন মঞ্জুর করে দেয় আদালত। এই বিষয়টা এত সহজ নয়। আদালতের তরফে একাধিক শর্ত দেওয়া হয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। তিনি যেহেতু শ্রীলঙ্কার মানুষ তাই তিনি সে দেশে যেতেই পারেন। শুটিং-এর কাজেও যেতে পারেন। সেটা এখন কোনওভাবেই করতে পারবেন না অভিনেত্রী। সোজা কথায় বিদেশে যেতে পারবেন না জ্যাকলিন।

২০০ কোটি টাকা দুর্নীতি মামলা

২০০ কোটি টাকা দুর্নীতি মামলা

আপাতত জেলবন্দি ২০০ কোটি টাকা দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর । তাঁর সঙ্গে জ্যাকলিনের সখ্যতা ছিল,এমন অভিযোগ ছিল। এই নিয়ে ইতিমধ্যেই জানা গিয়েছে একাধিক প্রমাণ তদন্তকারীদের হাতে রয়েছে। ইডি । অন্যদিকে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা। তাঁরা এই বিষয়ে সমান তালে মামলার তদন্ত করছে।

অভিযোগ

অভিযোগ


জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ, সুকেশের থেকে কোটি কোটি টাকার উপহার নেওয়া। তাঁর টাকায় যাওয়া বিদেশেও। ইডি এর আগে জ্যাকলিনকে দু'বার জিজ্ঞাসাবাদও করেছিল। তবে অন্তর্বর্তী জামিনে সাময়িক স্বস্তি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

 জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ

তিনি শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন। ২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার ২ (২০১১)। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউজফুল ২ (২০১২) এবং অ্যাকশনধর্মী রেস ২ (২০১৩) ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। ২০১৬ সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হল কমেডিধর্মী হাউজফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম, ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+