যোগীর রাজ্যে বিপুল বিনিয়োগ জাপানের, উত্তর প্রদেশে ৩০টি বিলাস বহুল হোটেল তৈরি করছে বিদেশী সংস্থা
উত্তর প্রদেশের পর্যটনে উন্নয়ন করতে চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
উন্নয়নের কাজে ক্রমশ এগিয়ে চলেছে উত্তর প্রদেশ। এবার জাপান বিপুল টাকা বিনিয়োগ করছে উত্তর প্রদেশে। সেখানে ৩০টি বিলাসবহুল হোটেল তৈরি করবে জাপানি সংস্থা। পর্যটকদের স্বার্থেই এই হোটেলগুলি তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যো

যোগী রাজ্যে জাপানের বিনিয়োগ
উত্তর প্রদেশের আধুনিকীকরণে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশকে ইতিমধ্যেই শিল্পবান্ধব করে গড়ে তুলেছেন তিনি। একাধিক শিল্পগোষ্ঠী উত্তরপ্রদেশে বিনিয়োগ করতে শুরু করে দিয়েছে। এবার জাপান বিপুল বিনিয়োগ করেছে উত্তর প্রদেশে। প্রায় ৭২০০ কোটি টাকা উত্তর প্রদেশে বিনিয়োগ করছে জাপান। পর্যটনের উন্নয়নের কারণেই উত্তর প্রদেশে বিলাসবহুল হোটেল তৈরি করবে এই জাপানি সংস্থা। প্রায় ৩০টির মত বিলাসবহুল হোটেল তৈরি করবে এইচএমআই গ্রুপ।

পর্যটনে জোর যোগীর
রাজ্যকে উন্নত এবং শিল্পবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি পর্যটন শিল্পেও জোর দিতে শুরু করেছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশে একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। অযোধ্যা। প্রয়াগরাজ, লখনউ। প্রতিবছর এখানে পর্যটকদের সংখ্যা বাড়ে। তীর্থ যাত্রীদের সমাগমই যদিও বেশি। সামনের বছরেই খুবে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। সেকারণে তার আগে দ্রুত পর্যটন বান্ধব রাজ্য গড়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে অযোধ্যার কারণে বিদেশি পর্যটকদের সংখ্যাও বাড়বে বিপুল হারে।

নজরে অযোধ্যা
অযোধ্যার রাম মন্দির এখন আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় হয়ে উঠেছে। বিতর্ক কেটে যাওয়ার পর এখানে পর্যটকদের সমাগম বাড়তে শুরু করেছে। ২০২২ সালে শুধু অযোধ্যাতেই ২ কোটির বেশি পর্যটক এসেছিলেন। এছাড়া উত্তর প্রদেশে ২০২২ সালে ২৮.৮৭ কোটি পর্যটক এসেছেন। তার মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ৪.১০ লক্ষ। সেকারণে বিদেশি পর্যচকরাও যাতে উত্তর প্রদেশে আরও বেশি করে আসেন তার জন্য আরও উন্নত মানের হোটেল এবং পরিকাঠামো উন্নয়ন করতে চাইছে যোগী সরকার।

কর্মসংস্থানের সুযোগ
পর্যটনের উন্নয়নের কারণে একাধিক সংস্থা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে উত্তর প্রদেশে। পর্যটন ক্ষেত্রে শুধু মাত্র উত্তর প্রদেশ সরকার ৯৮১৯৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেয়েছে। পর্যটন ক্ষেত্রের উন্নয়ন হল আগামী দিনে প্রায় দেড় লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। পর্যটনের একাধিক স্থান রয়েছে উত্তর প্রদেশে। বেনারস, আগ্রা, মথুরা, বৃন্দাবন থেকে শুরু করে লখনউ, অযোধ্যা, প্রয়াগরাজ। আবার কুম্ভ মেলাকে কেন্দ্র করেও উত্তর প্রদেশে পর্যটকদের বিপুল সমাগম হয়।












Click it and Unblock the Notifications