জনতা কার্ফু: রাজনীতির ভেদাভেদ ভুলে রাজনাথ থেকে শরদদের একাত্ম করল 'হাততালি'! ভিডিও প্রকাশ্যে
জনতা কার্ফু: রাজনীতির ভেদাভেদ ভুলে রাজনাথ থেকে শরদদের একাত্ম করল 'হাততালি'! ভিডিও প্রকাশ্যে
ঘড়ির কাঁটার দিকে নজর ছিল সকলের। বিকেল ৫ টা বাজতেই কাশ্মীর থেকে কন্যাকুমারী জানান দিল , দেশের মধ্যে বহু কলহ , বিরোধ, বিবাদ থাকলেও অচেনা অজানা শত্রুকে দমন করতে ১৩০ কোটির দেশ কীভাবে একাত্ম হতে পারে! প্রধানমন্ত্রীর নির্দেশ মান্য করে রাজনীতির রঙ ভুলে এদিন হাততালি দেওয়ার পর্বে সামিল হলেন দেশের সমস্ত নেতা থেকে সাধারণ মানুষ।
|
যোগী আদিত্য নাথ
গোরক্ষপুরের এককালের মহান্ত তথা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন কাঁসর বাজিয়ে বিকেল ৫ টায় জনতা কার্ফু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করেন।
|
জেপি নাড্ডা
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও এদিন দেখা যায় কাঁসর বাজিয়ে বিকেল ৫ টার সময় দেশের অত্যাবশ্যকীয় পরিষেবায় যুক্তদের প্রতি কুর্নিশ জানাচ্ছেন।
|
রাজনাথ সিং
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিংকেও দেখা যায় এদিন কড়তালি দিয়ে স্বাস্থ্যকর্মী সহ গোটা দেশের অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের প্রতি স্বাগত জানাতে।
|
জগনের কড়তালি
অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডিও এদিন কড়তালি দিয়ে অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞপন করেন।
|
শরদ পাওয়ারের বাড়ির ভিডিও
মোদী বিরোধিতায় তিনি রাজনীতির আঙিনায় গলা ফাটালেও, 'প্রধানমন্ত্রী ' মোদীর নির্দেশকে অমান্য করেননি এনসিপি নেতা শরদ পাওয়ার। তাঁকেও এদিন দেখা যায় হাততালি দিয়ে স্বাস্থ্য পরিষেবা ও অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞপন করতে।
|
লোকসভার স্পিকারে ভিডিও
পিছিয়ে ছিলেন না লোকসভার স্পিকার ওম বিড়লাও। তিনিও এদিন গোটা দেশের সঙ্গে নিজের বাড়িতে কড়াতালি বাজানোর আসরে অংশ নেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications