৪৮ ঘণ্টায় ১০০ শতাংশের বেশি সংক্রমণ, জনতা কার্ফু একসপ্তাহ বাড়ানো উচিত

৪৮ ঘণ্টায় ১০০ শতাংশের বেশি সংক্রমণ, জনতা কার্ফু একসপ্তাহ বাড়ানো উচিত

করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে দেশে। ৪৮ ঘণ্টার মধ্যে ১০০ শতাংশেরও বেশি ছড়িয়েছে করোনা সংক্রমণ। তাই একদিন জনতা কার্ফু করে লাভ হবে না। টানা এক সপ্তাহ জনতা কার্ফুর করা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। কারণ স্টেজ-থ্রি র সংক্রমণ রোধ করতে হলে এতমাত্র জরুরি কেউ কারোর সংস্পর্শে না আসা। মানব দেহের সংস্পর্শে না এলেই করোনা ভাইরাস বাঁচতে পাবরে না বেশিক্ষণ। তাহলেই অনেকটাই রোধ করা যাবে করোনা সংক্রমণ।

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

আগামী কয়েক সপ্তাহ ভারতের কাছে কঠিন পরীক্ষার। যভাবেই হোক করোনা সংক্রমণ রোধ করতে মরিয়া সরকার। কারণ গত ৪৮ ঘণ্টায় ১০০ শতাংশেরও বেশি মানুষ সংক্রামিত হয়েছেন করোনা ভাইরাসে। মৃতের সংখ্যা ৬ হয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৯০ জন। আগামী ১৪িদন কমিউনিটি সংক্রমণ শুরু করবে করোনা ভাইরাস। তাই জরুরি বাড়তি সাবধানতা।

জনতা কার্ফু গোটা দেশে

জনতা কার্ফু গোটা দেশে

করোনা ভাইরাসের চেন সংক্রমণ রুখতে আজ গোটা দেশে পালিত হচ্ছে জনতা কার্ফু। বাড়ির বাইরে সকলকে ১৪ ঘণ্টা না বেরনোর অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে জনতা কার্ফুতে সামলি হয়েছেন। গোটা দেশ প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। কেউ বাড়ি থেকে বেরোননি। দোকান বাজার সব বন্ধ। শুধুমাত্র জরুরি পরিষেবার দোকান খোলা রয়েছে।

বন্ধ বাস, ট্রেন চলাচলও

বন্ধ বাস, ট্রেন চলাচলও

করোনা ভাইরাস মোকাবিলায় গোটা দেশে যুদ্ধকালীন জরুরি অবস্থা তৈরি হয়েছে। সংক্রমণ রুখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ট্রেন চলাচল বন্ধ থাকার কথা ঘোষণা করেছে রেলওয়ে। যে ট্রেনগুলি এখন যাত্রাপথের মধ্যে রয়েছে সেগুলি গন্তব্যে পৌঁছতে দেওয়া হবে। আর নতুন কোনও ট্রেন ছাড়া হবে না। সব গুরুত্বপূর্ণ স্টেশন খালি করে দিতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+