জন্মাষ্টমী পালনে সেজে উঠেছে মথুরা-ইসকন, উদযাপনে মেতেছে কাশ্মীর থেকে নেপাল
জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে উদযাপন। উৎসবরে আনন্দে বিভোর মথুরা থেকে ইসকন। নানান আচার রীতি , অনুযায়ী চলছে বিভিন্ন মন্দিরে উদযাপনের পালা।
জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে উদযাপন। উৎসবরে আনন্দে বিভোর মথুরা থেকে ইসকন। নানান আচার রীতি , অনুযায়ী চলছে বিভিন্ন মন্দিরে উদযাপনের পালা। একনজরে দেখে নেওয়া যাক, দেশের কোন প্রান্তে কীভাবে উদযাপন চলছে জন্মাষ্টমীর।
|
মথুরা
তিনি ভক্তের ভগবান, অনাথের নাথ শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমীর পূণ্য় তিথিতে সেই ভক্তের দল সকাল থেকেই ভিড় করছেন মথুরার মন্দিরে। চলছে আচার মেনে পূজা পাঠও।
|
দিল্লির ইসকন
নয়া দিল্লিতে ইসকনে সকাল থেকে দহি হান্ডির আয়োজন সহ বিভিন্ন পরাম্পরা মেনে চলছে পূজার আচার। গতকাল রাত থেকেই সেখানে ছিল সাজো সাজো রব।
|
জম্মু ও কাশ্মীরে জন্মাষ্টমী
কাশ্মীরেও চলছে জন্মাষ্টমীর পূজা । সকাল থেকে সেখানে বিভিন্ন মন্দিরে ভিড় করছেন ভক্তরা।
|
নেপাল
নেপালের ললিতপুরের কৃষ্ণ মন্দিরেও সকাল থেকে ভক্তের দল। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে সেখানে ক্ষতিগ্রস্ত হয় যায় মন্দিরটি। প্রায় ৩ বছর পর এদিন দ্বার খোলা হয় মন্দিরের।
|
মুম্বই
মুম্বইয়ের ওরলিতে গতকাল রাত থেকেই দহি-হান্ডি উপলক্ষ্যে চলছে বিভিন্ন আয়োজন।












Click it and Unblock the Notifications