অরবিন্দের স্বপ্নভঙ্গ, জনলোকপাল পেশের চেষ্টা খারিজ ৪২-২৭ ভোটে

শুক্রবার সকালেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হুমকি দিয়েছিলেন যে, যদি বিরোধী বিজেপি বিল পাশে বাধা দেয়, তবে তিনি পদত্যাগ করবেন। মন্ত্রী মণীশ শিশোদিয়াও টুইট করে বলেন, জনলোকপাল বিল নিয়ে বোঝাপড়া করা হবে না। এর পরই মুখ খোলেন দিল্লির উপরাজ্যপাল নজিব জঙ্গ। স্পিকার এম এস ধীরকে চিঠি লিখে তিনি জানান, বিলটি পস্তুত করার সময় সাংবিধানিক রীতিনীতি মানেননি অরবিন্দ কেজরিওয়াল। তাই এই অসাংবিধানিক বিল পেশ করা আটকানো হোক। অথচ দিল্লির সাংবিধানিক প্রধান উপরাজ্যপালের আপত্তিকে অগ্রাহ্য করে অরবিন্দ কেজরিওয়াল বিলটি পেশ করার প্রস্তাব উত্থাপন করেন। বিজেপি, কংগ্রেস বিধায়করা এর ওপর ভোটাভুটি চান। আর ভোটাভুটিতে খারিজ হয়ে যায় বিল পেশের প্রস্তাব।
এই ঘটনায় বিজেপি এবং কংগ্রেস দুষেছে স্পিকারকে। তাদের বক্তব্য, স্পিকার উপরাজ্যপালের মতামত অগ্রাহ্য করে বিলটি পেশের চেষ্টায় অনুমতি দিয়েছেন। এতে সংবিধানের অবমাননা হয়েছে।












Click it and Unblock the Notifications