Janaushadhi Kendras on Railway Station: জলের দরে মিলবে ওষুধ! বাংলার স্টেশনগুলিতে রেলের বড় পদক্ষেপ
Janaushadhi Kendras on Railway Station: ভোল বদলাচ্ছে ভারতীয় রেলের! ট্রেন থেকে স্টেশন, সর্বক্ষেত্রে বদল আনতে দিনরাত কাজ করছে রেলমন্ত্রক। শুধু পরিকাঠামোই নয়, যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।
আর তাই স্টেশনেই সস্তার খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবার একধাপ এগিয়ে স্টেশনেই মিলবে একেবারে জলের দরে ওষুধ ( Janaushadhi Kendras on Railway Station)। অনেকক্ষেত্রে সফরের সময় অসুস্থ বোধ করলে ওষুধ পাওয়া যায়। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই বড় পদক্ষেপ রেলমন্ত্রকের (Railway Ministry)।

Janaushadhi Kendras on Railway Station: প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা শুরু হয়
জানা যাচ্ছে, এবার রেল স্টেশনগুলির মধ্যেই 'প্রধানমন্ত্রী জন ভারতীয় ওষুধ' (PMBJKs) কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত জরুরি সময়ে স্টেশনেই ওষুধ কিনতে পারবেন ট্রেন যাত্রীরা। কিন্তু কি এই 'প্রধানমন্ত্রী জন ভারতীয় ওষুধ' কেন্দ্র? ২০১৮ সালে ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা শুরু করার ঘোষণা হয়। এই স্কিমে সাধারণ মানুষ সস্তায় ওষুধ কিনতে পারেন। আর এই যোজনায় দেশের বিভিন্ন জায়গায় দোকানও খোলা হয়। আর এই সমস্ত দোকানে বাজারের থেকে ৭০ থেকে ৮০ শতাংশ কম দামে এই ওষুধ পাওয়া যায়।
Janaushadhi Kendras on Railway Station: কি সুবিধা মিলবে?
দূরপাল্লার ট্রেনে সফরের সময় হঠাত করেই শরীর খারাপ! ওষুধ খুঁজতে একেবারে নাজেহাল অবস্থা হয়। এমন জরুরি অবস্থায় যাতে স্টেশনে ওষুধ পাওয়া যায় সেজন্যেই স্টেশনে ওষুধের দোকান খোলা হচ্ছে। মন্ত্রকের এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে দুটি কারন রয়েছে। এক, স্টেশনে সস্তায় ওষুধ পাওয়া যাবে। দুই, কর্মসংস্থান তৈরি হবে। রেলস্টেশনে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পরিচালনার জন্য লোকদের লাইসেন্স নিতে হবে। এজন্য অবশ্য ই-নিলাম করা হবে।
এই সুবিধা কোন স্টেশনে পাওয়া যাবে?
পাইলট প্রজেক্ট হিসাবে দেশের ৫০ টি স্টেশনে এই সুবিধা পাওয়া যাবে। ধীরে ধীরে বাকি স্টেশনগুলিতেও পাওয়া যাবে এই সুবিধা। তবে প্রাথমিকভাবে সিকান্দ্রাবাদ, পন্ডিত দিন দয়াল উপাধ্যায় জংশন, বীরঙ্গানা লক্ষ্মীবাই, লখনউ জংশন, গোরখপুর জংশন সহ বেশ কয়েকটি স্টেশন রয়েছে তালিকায়। বাংলার মধ্যে কাশীপুর, মালদা টাউন, খড়গপুর রয়েছে বলে জানা গিয়েছে। আগামিদিনে শিয়ালদহ এবং হাওড়ার মতো বড় স্টেশনগুলিতেও এমন দোকান ( Janaushadhi Kendras) খোলা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications