প্রথমদফা ভোটের শুরুতেই রাজনৈতিক উত্তাপ চরমে! গ্রেফতার খোদ প্রার্থী মধুসূদন গুপ্তা

সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু হতেই একাধিক রাজনৈতিক তাপ উত্তাপের ঘটনা উঠে আসছে। রাজ্য থেকে ভিন রাজ্য ,এদিন সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব শুরু হতেই দেখা যায় হিংসার ছবি।

সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু হতেই একাধিক রাজনৈতিক তাপ উত্তাপের ঘটনা উঠে আসছে। রাজ্য থেকে ভিন রাজ্য ,এদিন সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব শুরু হতেই দেখা যায় হিংসার ছবি। অন্ধ্রপ্রদেশে ২৫ টি লোকসভা আসনে ভোট গ্রহণকে কেন্দ্র করেও উত্তাপ ছিল চরমে।

প্রথমদফা ভোটের শুরুতেই রাজনৈতিক উত্তাপ চরমে! গ্রেফতার খোদ প্রার্থীই

অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে গুন্তাকাল লোকসভা আসনের একটি বুথে ইভিএম ভাঙচুরকে ঘিরে রীতিমত উত্তপ্ত হয় পরিস্থিতি। ঘটনার গ্রেফতার করা হয়েছে সেখানের জনসেনা প্রার্থীকে। এর আগে, ভোটকেন্দ্রে প্রার্থী মধুসূদন গুপ্তা পৌঁছলে তিনি পোলিং স্টাফদের নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর থেকেই বিবাদ চরমে ওঠে। শুরু হয় হাতাহাতি,সংঘর্ষ।

সংঘর্ষের মধ্যে ইভিএম মাটিতে ছুড়ে ফেলে দেন মধুসূদন গুপ্তা । মেশিনটি স্বভাবতই খারাপ হয়ে যায়। এরপরই মধুসূদন গুপ্তকে গ্রেফতার করা হয় । উল্লেখ্য, এদিন দেশের অন্যান্য জায়গার সঙ্গে গোটা অন্ধ্রপ্রদেশের ভোটগ্রহণ পর্বল চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+