শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুর! শুরু পুলিশি তদন্ত
ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুর ঘিরে উত্তেজনা।
ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুর ঘিরে উত্তেজনা। রাজস্থানের ভিলওয়ারা জেলার এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভিলওয়ারার পুলিশ সুপার হরেন্দ্র কুমার জানিয়েছেন, রবিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা শাহপুরা থানার অধীন উমেদ সাগর ক্রসিং-এ থাকা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি ভেঙে হেয়।

এরপর সোমবার বিজেপি কর্মীদের এক প্রতিনিধিদল ভিলওয়ারার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবিও করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলার ওপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। রাজ্যসভা এবং লোকসভায় বিল পাশের পর রাষ্ট্রপতি তাতে সইও করে দিয়েছেন। সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করা ছিল জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্যতম দাবি। একদেশ এক নিশান চালুর দাবিতে তিনি তৎকালীন জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। যা নিয়ে বিতর্কও আছে।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications