ধর্মীয় পতাকার অবমাননা ! জ্বলছে জামশেদপুর, জারি ১৪৪ ধারা-বন্ধ ইন্টারনেট

পশ্চিমবঙ্গের পর এবার ঝাড়খণ্ডেও ধর্মীয় ভাবাবেগে আঘাতকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা। ধর্মীয় পতাকার অবমাননার অভিযোগে উত্তজনা ছড়াল জামশেদপুরে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ ইন্টারনেট পরিষেবা। এলাকায় ব়্যাফ টহল দিচ্ছে।

গত কয়েকদিন ধরেই জামশেদপুরের কদম থানা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় ধর্মীয় সংগঠনের অভিযোগ রামনবমীর পতাকায় মাংসের টুকরো বেঁধে রাখা হয়েছিল। শনিবার রাত থেকে এই নিয়ে উত্তেজনা ছড়ায়। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতারের দাবিতে সরব হয়েছিলেন একাধিক ধর্মীয় সংগঠন। রবিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

Jamshedpur

রবিবার বিকেল থেকে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। একে অপরে লক্ষ্য করে ইট বৃষ্টি করতে থাকে। একাধিক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোলহান থানার ডিআইজি অজয় লিন্ডা জানিয়েছেন, স্থানীয় কয়েকজন দুষ্কৃিত দোকানে আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েকটি অটো রিকশাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশবাহিনী নামানো হয়েছিল রাতেই। পুলিশকে লক্ষ্য করেও ইটবৃষ্টির ঘটনা ঘটে। তারপরেই এলাকায় ব়্যাফ নামানো হয়। জারি করা হয় ১৪৪ ধারা। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। কোনও রকম উস্কানি মূলক পোস্টে যেন গুরুত্ব না দেন তার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ এলাকায় টহল দিচ্ছে। সোমবার সকালেও এলাকা থমথমে রয়েছে।

Jamshedpur

কয়েকদিন আগে পশ্চিমবঙ্গেও রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে। হাওড়া এবং রিষড়ায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। ২ জায়গাতেই কার্ফু জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর নেপথ্যে বিজেপির উস্কানি রয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় ভাবাবেগে উস্কানি দিয়ে রাজ্যকে অশান্ত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

Jamshedpur

পশ্চিমবঙ্গের পর আরও এক অবিজেপি রাজ্য ঝড়খণ্ডেও এই রামনবমীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেখানেও জরুরি অবস্থা জারি করতে হয়েছে। এছাড়া বিহারেও রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে। সেখানে সাসারামে গোষ্ঠী সংঘর্ষে বেশ কয়েকজন মারাও গিয়েছেন। পুরোটাই গেরুয়া শিবিরের উস্কানিতে ঘটেছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। ধর্মীয় ভাবাবেগে উস্কানি দিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি এমনই অভিযোগ করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+