Vande Bharat Express Train: কাশ্মীরে ছুটতে তৈরি বন্দে ভারত, মোদীর হাতে উদ্বোধনের আগেই বড় কাজটা সেরে ফেলা হল
Vande Bharat Express Train: খুব শীঘ্রই অবসান ঘটতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। কাশ্মীরে বরফের মধ্যে দিয়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Jammu To Srinagar Vande Bharat Express)। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সে রাজ্যে। একই সঙ্গে দফায় দফায় সুরক্ষার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি কাটরা, রিয়াসি এবং সাঙ্গলদান রেলওয়ে স্টেশন সহ একাধিক এলাকার নিরাপত্তা খতিয়ে দেখেন জম্মু-কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
যে কোনও পরিস্থিতিতে যাতে দ্রুত মোকাবিলা করা যায়, আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন সহ সমস্ত দিক খতিয়ে দেখা হয় বলে খবর। আর এহেন প্রস্তুতি দেখে অনেকেই বলছেন যে খুব শীঘ্রই সম্ভবত এই রুটে ছুটবে বন্দে ভারত (Vande Bharat Express Train)

Vande Bharat Express Train: স্টেশন-ব্রিজগুলিতে বাড়তি নজর
খুব শীঘ্রই কাটরা-কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকমাস ধরে কাটরা-রিয়াসি রেল ট্র্যাকে কখনও মালগাড়ি তো আবার কখনও দূরপাল্লার ট্রেন চালিয়ে বিভিন্ন পরীক্ষা চালান রেল আধিকারিকরা। আর তা সফল হয়। ইতিমধ্যে বন্দে ভারতের (Vande Bharat Express Train) সফল ট্রায়াল হয়েছে। এখন শুধুই উদ্বোধনের সময়ের অপেক্ষা। আর তার আগে নিরাপত্তার দিকে বিশেষ নজর পুলিশের।
বিশেষ করে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না সে রাজ্যের পুলিশ প্রশাসন। আর সেই কারণেই বিভিন্ন রেল স্টেশন এবং ব্রিজগুলিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়। বিভিন্ন সুরক্ষা এজেন্সির সঙ্গেও এই সংক্রান্ত বৈঠক হয় পুলিশের। ওই বৈঠকে নিরাপত্তা প্রটোকল, নজরদারি ব্যবস্থা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় পর্যালোচনা করা হয় বলে খবর।
Vande Bharat Express Train: কবে হবে উদ্বোধন?
খুব শীঘ্রই জম্মু-শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন করা হবে। সেমি-হাই-স্পিড ট্রেনটি শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চলবে এবং পরে এটি জম্মুতা ওয়াই পর্যন্ত বাড়ানো হবে। তবে দেশের প্রথম সেমি বুলেটের উদ্বোধনের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল জম্মু-কাশ্মীর পুলিশ। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, কাশ্মীরে বন্দে ভারত চললে সে রাজ্যে আরও বেশি করে পর্যটক বাড়বে। পর্যটনে বিপ্লব ঘটবে। আর তাতে অর্থনৈতিক ভাবে উপকৃত হবে ভুসর্গ। কর্মসংস্থানে জোয়ার আসবে বলেও মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications