Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Srinagar Vande Bharat First Look: কাশ্মীরের জন্য বিশেষ ভাবে তৈরি! কেমন হবে স্পেশাল বন্দে ভারত? ছবি ফাঁস

Srinagar Vande Bharat First Look: জম্মু থেকে শ্রীনগরের মধ্যেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস! আর সেই শুভ সময়ের জন্য দীর্ঘ প্রতীক্ষা করছেন সাধারণ মানুষ থেকে পর্যটক। বিশেষ করে এই রুটে সেমি বুলেট চালু হলে কাশ্মীরের মানুষের খুবই উপকার হবে। জোয়ার আসবে পর্যটন শিল্পে। তাতে মজবুত হবে সে রাজ্যের অর্থনীতি। যা খবর, জম্মু থেকে শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস মাত্র ৩ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে যাত্রা করবে।

শুধু তাই নয়, ওই রুটে যে 'বুলেট' চালাবে রেল তা অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই আলাদা হবে। ইতিমধ্যে সেই ট্রেনের প্রথম ঝলক (Srinagar Vande Bharat First Look) প্রকাশ্যে। আর তা সামনে এনেছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Srinagar Vande Bharat First Look

Srinagar Vande Bharat First Look: একগুচ্ছ নতুন ফিচার

কাশ্মীরের জন্য বিশেষ ভাবে তৈরি বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ঝলক সামনে আসতেইও লাইক-শেয়ারের বন্যা! ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়া X-এ শেয়ার করা ভিডিওতে শ্রীনগরের জন্য তৈরি বন্দে ভারতের বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। যোগ করা হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। যেমন ট্রেনের কোচের ওয়াটার ট্যাঙ্ক সিলিকন হিটিং প্যাড দিতে মোড়া, দেওয়া হয়েছে হিটিং প্লাবিং পাইপ লাইন।

শুধু তাই নয়য়, ভিডিওতে আরও বলা হয়েছে যে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ড্রাইভার কেবিনে ট্রিপল এয়ার উইন্ড স্ক্রিন দেওয়া হয়েছে। এর মাঝের অংশে হিটেড ফিলামেন্ট দেওয়া হয়েছে, যা তুষারপাতের সময় খুবই কার্যকর ভূমিকা নেবে বলেই দাবি।

Srinagar Vande Bharat First Look: কাচে বরফ জমতে দেবে না

কাশ্মীরের বুকে ঠান্ডায় ট্রেন চালানোটা খুবই চ্যালেঞ্জের! বরফে ডুবে যায় চারপাশ। এই সময় যাতে ট্রেন চালানো সম্ভব হয় সে কথা মাথায় রেখেই বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হয়েছে। আধিকারিক জানাচ্ছেন, পাইলটের কাচে যে হিটেড ফিলামেন্ট দেওয়া হয়েছে তা বরফ জমতে দেবে না। প্রবল ঠান্ডাতেও গরম থাকবে কাচ। এমনকি কোচের উইন্ডোতেই হিটিং সিস্টেম থাকবে। , সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী। ট্রেনের বগিগুলোকে গরম রাখতে হিটার বসানো হয়েছে। এছাড়াও বাথরুমেও পড়বে গরম জল।

Srinagar Vande Bharat First Look: সামনে যাবে বিশেষ ট্রেন

শ্রীনগর রুটে সারা বছরই ট্রেন এবং মালগাড়ি চালাতে চায় ভারতীয় রেল। আর তাই সবসময় কানেকটিভিটি ঠিক রাখা প্রয়োজন। আর তাই বরফ কাটে এমন ট্রেন চালানো হবে। এছাড়াও ট্রেনের কম্পন যাতে কমানো সম্ভব হয় সেজন্যে বন্দে ভারত এক্সপ্রেসে এন্টি ভাইব্রেশন রোধী বিভিন্ন সরঞ্জাম বসানো হয়েছে বলেও জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+