উরি হামলায় মৃত বেড়ে ১৮, পাক সীমান্ত পেরিয়ে হামলার ভাবনা ভারতীয় সেনার

জম্মু, ১৯ সেপ্টেম্বর : উপত্যকায় উরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮-তে। আহতের সংখ্যা ২০ জন। এদিন জম্মু ও কাশ্মীরেরই বাদামি বাগ সেনা ক্যাম্পে নিহত জওয়ানদের শেষ শ্রদ্ধা জানানো হবে বলে জানা গিয়েছে।

এদিকে বারবার সীমান্ত পেরিয়ে সেনার উপরে হামলার ঘটনায় এবার কড়া পদক্ষেপ করতে চাইছে সেনা। সীমান্তে আরও কড়া নজরদারির বিষয়টিতো রয়েইছে, এর পাশাপাশি সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটিগুলিতে ঢুকে আঘাত হানতে চাইছে সেনা।

উরি হামলায় মৃত বেড়ে ২০, পাক সীমান্ত পেরিয়ে হামলার ভাবনা!

এই ব্যাপারে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়াই প্রাথমিক উদ্দেশ্য। এই বিষয়ে নীল নকশা তৈরি রয়েছে বলে সেনা সূত্রে খবর। তবে তা স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্য দিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে হবে। এবং সর্বোপরি তাঁর সম্মতি প্রয়োজন। এমন স্পর্শকাতর বিষয়ে প্রধানমন্ত্রী রাজি হবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

তবে এই বিষয়টির যে আশু সমাধান প্রয়োজন তা সকলেই মনে করছেন। এভাবে বারবার পাক সীমান্ত পেরিয়ে জঙ্গিরা হামলা করছে, এবং ভারত সব জেনেও হাত গুটিয়ে থাকবে, সেটাও ঠিক নয়। পাল্টা জবাব না দিলে পাক মদতপুষ্ট জঙ্গিদের আরও বাহবা দেওয়া হবে বলেই সংশ্লিষ্ট মহলের মত।

ফলে ক্ষেপনাস্ত্র বা যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়ে পাকিস্তানে অবস্থিত জঙ্গিঘাঁটিগুলিকে উড়িয়ে দেওয়ার পক্ষ্যেই জোর সওয়াল করছেন কেউ কেউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+