কাশ্মীরে রুদ্ধশ্বাস এনকাউন্টার সেনার, খতম দুই জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

শনিবার সকালে রুদ্ধশ্বাস এনকাউন্টার চালিয়ে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষী জওয়ানরা নিকেশ করলেন দুই জঙ্গিকে। তার সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র।

শনিবার সকালে রুদ্ধশ্বাস এনকাউন্টার চালিয়ে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষী জওয়ানরা নিকেশ করলেন দুই জঙ্গিকে। তার সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র।

কাশ্মীরে রুদ্ধশ্বাস এনকাউন্টার সেনার, খতম দুই জঙ্গি

দুই জঙ্গির দেহ উদ্ধার হলেও তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ইনসাস রাইফেল ও একেএম উদ্ধার হয়েছে। অপারেশন শেষ করে ফেলেছে সেনা।

পুলওয়ামার টিকেন গ্রামে রাত থাকতেই সেনা জঙ্গি লড়াই শুরু হয়। সেখানেই দুই জঙ্গিকে ট্র্যাপ করা হয়। নির্দিষ্ট তথ্য পেয়েই সেনা অপারেশনে নামে। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই।

শুক্রবার এই পুলওয়ামা জেলারই ত্রালে এনকাউন্টার করে এক জঈশ জঙ্গিকে সেনা খতম করেছে। তারপর এদিন ফের সাফল্য এল। জঙ্গিরা একটি বাড়ির ভিতর থেকে সেনার ওপরে গুলি চালাচ্ছিল। পাল্টা গুলি চালিয়ে সেনা জঙ্গিদের নিকেশ করেছে। শুক্রবার যে জঙ্গি মারা গিয়েছে সে পাকিস্তানের বাসিন্দা বলে সেনা জানিয়েছে। ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+