ভারতে বড় নাশকতা ঘটাতে ঢুকেছিল তিন পাক জঙ্গি, এনকাউন্টারে নিকেশ করল সেনা

জম্মু ও কাশ্মীরে সেনার এনকাউন্টারে নিহত হন তিন জঙ্গি। এরা সকলেই পাকিস্তানের বাসিন্দা বলে নিরাপত্তারক্ষী বাহিনী জানিয়েছে।

জম্মু ও কাশ্মীরে সেনার এনকাউন্টারে নিহত হন তিন জঙ্গি। এরা সকলেই পাকিস্তানের বাসিন্দা বলে নিরাপত্তারক্ষী বাহিনী জানিয়েছে। আলাদা এনকাউন্টারে তিনজনকে খতম করা হয়েছে বলে খবর। তবে ঘটনা হল, যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে তাতে মনে করা হচ্ছে, যেন ভারতে যুদ্ধ বাঁধানোর প্রস্তুতি নিচ্ছে পাক জঙ্গিরা।

কাশ্মীরে সেনার হাতে খতম তিন পাক জঙ্গি

কাশ্মীরের আখনূরে আন্তর্জাতিক সীমান্তের কাছে এক পাক জঙ্গিকে খতম করা হয়েছে। বাকী দুই জঙ্গিকে কূপওয়াড়ার কেরেন সেক্টরের কাছে নিকেশ করা হয়েছে। সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় তাদের গুলি করে মারে সেনা।

কেরেন সেক্টরে পুরোদমে সেনা তল্লাশি চলছে। সেনা সূত্রে খবর, পাঁচটি পিস্তল, দশটি পিস্তল ম্যাগাজিন, ৬০টি বুলেট পিস্তল একটি একে অ্যাসল্ট রাইফেল, দুটি একে রাইফেল ম্যাগাজিন, ২৩৪ রাউন্ড গুলি ও ১৫টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। এছাড়া ল্যান্ডমাইন বিস্ফোরণে ব্যবহার হওয়া আইইডি-র ফিউজও উদ্ধার হয়েছে।

সামনেই কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন। তাতে অশান্তি পাকাতেই জঙ্গিরা এত বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে বলে মনে করছে সেনা। এত বেশি অস্ত্র এত কম জঙ্গির কাছ থেকে পাওয়া যাওয়ায় অবাক সেনা। প্রায় যুদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করে নাশকতার ছক কষা চলছে বলে মনে করছে সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+