Jammu and Kashmir: মোদীর শপথ থেকে তিন দিনে তৃতীয় হামলা! রিয়াসির জঙ্গল-ডোডায় এনকাউন্টার, কাঠুয়ায় মৃত জঙ্গি
Jammu and Kashmir: নয় জুন সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের কিছু আগে জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে তীর্থযাত্রী বোঝাই বাসলে হামলা চালায় জঙ্গিরা। সেই বাস খাদে পড়লে ১০ জনের মৃত্যু হয়। তারপর থেকে সোমবার ও মঙ্গলবারে আরও দুই হামলা চালিয়েছে জঙ্গিরা। তিন দিনে হওয়া তৃতীয় হামলায় ডোডা জেলায় সেনাবাহিনীর অস্থায়ী অপারেশন শিবিরে হামলা চালায় জঙ্গিরা।
এই হামলার পরে ডোডার ছত্রকলায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলিতে পাঁচ সেনা জওয়ান-পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বিশেষ পুলিশ অফিসারও রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাশ্মীর টাইগার নামে একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে বুধবার ভোরে ছত্রকলায় সেনা-পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার শুরু হয়েছে। জম্মুর এডিজিপি আনন্দ জৈন জানিয়েছেন, সেখানে এক জঙ্গির মৃত্যু হয়েছে এবং একজন সাধারণ মানুষ আহত হয়েছেন। সেনা ও পুলিশের পদস্থ কর্তাদের উপস্থিতিতে সেই এলাকায় এখনও যৌথ বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।
#Army and #Police joint Naka has engaged #terrorist in area of Chattargala area of #Doda . Firefight is going on.
— ADGP Jammu (@adgp_igp) June 11, 2024
More details to follow
স্থানীয় মানুষজন জানিয়েছেন, তাঁরা জঙ্গিদের দেখেছেন। মঙ্গলবার সন্ধেয় হীরানদর সেক্টরের কুটা মোডের কাছে সুখল গ্রামে জঙ্গিরা এক মহিলার কছে জল চায়। ওই মহিলার সন্দেহ হওয়ায় তিনি জল দিতে অস্বীকার করেন। তারপরেই গুলি বর্ষণ শুরু করে। এলাকার মানুষ এতটাই আতঙ্কিত যে সারারাত গ্রামের কেউ ঘুমোতে পারেননি।
কাঠুয়ায় একটি বাড়িতে জঙ্গিরা হামলা চালানোর পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়। এর কয়েকঘন্টা পরে ডোডায় জঙ্গি হামলা হয়। অন্যদিকে রিয়াসির জঙ্গল চারিদিক থেকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সেইসঙ্গে কাঠুয়া ও ডোডায় বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত কাঠুয়ায় জঙ্গিরা হামলা চালিয়ে জঙ্গলে পালিয়ে যায়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে গিয়ে চারদিক থেকে এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তা বাহিনীর এই অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক সময়ে জম্মু এলাকায় জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। রবিবার শিব খোরি মন্দির থেকে কাটরা যাওয়ার পথে ৫৩ আসনের বাসে গুলি চালায় জঙ্গিরা। হামলায় বাসটি খাদে পড়ে যায়। সেখানে দশ জনের মৃত্যু হয়।
গত এক মাসে রাজৌরি ও পুঞ্চে বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গিরা। সূত্রের খবর, এইসব হামলায় দুই থেকে তিন জঙ্গি জড়িত ছিল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications