কাশ্মীরে জাতীয় সড়কে সেনার উপরে জঙ্গি হানা, শহিদ ৩ জওয়ান

জম্মু ও কাশ্মীরের পাম্পোরে এলাকায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটল। ঘটনায় তিনজন জওয়ান শহিদ হয়েছেন। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপরে এই জঙ্গি হামলা চালানো হয়েছে।

জম্মু, ১৭ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের পাম্পোরে এলাকায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটল। ঘটনায় তিনজন জওয়ান শহিদ হয়েছেন। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপরে এই জঙ্গি হামলা চালানো হয়েছে।

ভারতীয় সেনার একটি কনভয় যখন যাচ্ছিল তখন ভারতীয় জওয়ানদের উপরে হামলা চালায় জঙ্গিরা। প্রকাশ্যে গুলি ছুড়তে শুরু করে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরেতে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটির নাম কাদলাবল।

কাশ্মীরে জাতীয় সড়কে সেনার উপরে জঙ্গি হানা, শহিদ ৩ জওয়ান

রিপোর্ট অনুযায়ী, জঙ্গিরা মোটরসাইকেলে চেপে এসেছিল। সেনাবাহিনীর কনভয়ের উপরে হঠাৎ করে গুলি ছুড়তে শুরু করে। রাস্তায় কিছু সাধারণ মানুষও থাকায় সেনা গুলি ছুড়তে পারেনি। তবে সেনা প্রতিরোধ করে দাঁড়ানোয় জঙ্গিরা পালিয়ে যায়।

যেহেতু রাস্তায় আমজনতা থাকায় জঙ্গিদের সেভাবে আটকাতে পারেনি সেনা, তাই ঘটনায় পরই আশপাশের এলাকায় চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে। সেনা-পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযানে নেমেছে। এই জাতীয় সড়কেই ৯ মাস আগে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+