হু-র মানচিত্রে ভারতের ম্যাপে কাশ্মীরের রং অন্য, স্বরাষ্ট্রমন্ত্রকে টুইট তৃণমূল সাংসদ শান্তনু সেনের

হু-র মানচিত্রে ভারতের ম্যাপে কাশ্মীরের রং অন্য, স্বরাষ্ট্রমন্ত্রকে টুইট তৃণমূল সাংসদ শান্তনু সেনের

বিশ্বস্বাস্থ্য সংস্থার নতুন মানচিত্র প্রকাশিত হয়েছে। তাতে ভারতের ম্যাপের রঙের সঙ্গে কাশ্মীরের ম্যাপের রং আলাদা করা হয়েছে। এই নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। নতুন মানচিত্রের এই গলদ চোখে পড়তেই েকন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে টুইট করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রকে টুইট তৃণমূল সাংসদ শান্তনু সেনের

ফের মানচিত্র বিতর্ক। এবার হু-র সদস্য প্রকাশিত মানচিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ওয়েবসাইটে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে অন্য রং ব্যবহার করা হয়েছে জম্মু ও কাশ্মীরের জন্য। একই দেশের অংশ হওয়ার পরেও কেন কেবল মাত্র কাশ্মীরের অংশের রং আলাদা রাখা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নজরে পড়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের। সঙ্গে সঙ্গে এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে টুইট করে ছবিটি পাঠান তিনি। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

সেই সঙ্গে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন তিনি। কেন ভারতের মানচিত্র কেবল মাত্র কাশ্মীরের রংটি আলাদা রাখা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। টুইটারে শান্তুনু সেন দাবি করেছেন, 'হু এর ওয়েবসাইটে ভারতের ম্যাপে আলাদা রং ব্যবহার করে দেখানো হয়েছে জম্মু ও কাশ্মীরকে। তারমধ্যে আরেকটি ছোট্টো অংশ রয়েছে।' শান্তনু সেনের দাবি, ওই ছোট্টো অংশে ক্লিক করলে পাকিস্তান এবং চিনের করোনা সম্পর্কিত তথ্য আসছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শান্তনু সেন।

প্রধানমন্ত্রীর দফতরকেও টুইটটি ট্যাগ করেছেন তিনি। হু র আঞ্চলিক কার্যালয়েও জানিয়েছেন শান্তনু সেন। গতবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত এক মানচিত্রে ভারত থেকে বাদ দেওয়া হয়েছিল জম্মু-কাশ্মীর ও লাদাখকে। হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চলটিকে ভারতের মূল ভূখণ্ডের থেকে আলাদা করতে অন্য রং ব্যবহার করা হয়েছিল। তাতে নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। ভারত জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছিল। এই ঘটনায় চিন ও পাকিস্তানের হাত থাকতে পারে বলে অনেকেই দাবি করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর জম্মু-কাশ্মী এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। কাজেই দুটি পৃথক রাজ্য হিসেবে পরিচিত হচ্ছে ভারতের ম্যাপে। কিন্তু বিশ্বস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে এই নতুন ম্যাপ তা দেখায়নি। ভারতের মানচিত্র থেকে একেবারে আলাদা করা হয়েছে এই দুই এলাকাকে।

কোন দেশে করোনা সংক্রমণের হার কেমন তার তথ্য দিতেই এই ম্যাপটি প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। তাতে ভারতের মূল ভূখণ্ডর রঙ নীল হিসেবে দেখানো হয়েছে। কিন্তু, জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেখানো হয়েছে ছাই রঙে। শুধু তাই নয় আকসাই চীনকে দেখানো হয়েছে ছাই রঙের ওপর নীল স্ট্রাইপে, যা চীনের প্রতীক। ভিন্ন রঙ করা হয়েছে অরুণাচল প্রদেশকেও। হু দাবি করেছিল রাষ্ট্রপুঞ্জের মানচিত্রের নির্দেশিকা অনুসরণ করেই কাজটি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+