হরিয়ানায় ভোট অনুষ্ঠিত হল শনিবার। একদফাতেই ৯০টি আসনে গোটা রাজ্যে ভোট হল। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে এর আগে তিন দফায় ভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানেও ৯০টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার পালা ফলাফলের। সেই ফলাফল প্রকাশিত হবে আগামী ৮ অক্টোবর। তবে তার আগে এদিন দুই রাজ্যেরই বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যম ও এজেন্সি জোট বেঁধে এই সমীক্ষার ফলাফল প্রকাশ করে। এর মাধ্যমে খানিক আন্দাজ করা যায়, কেমন হতে চলেছে ভোটগণনার দিনের ফলাফল। আবার অনেক সময় সমীক্ষার ফল মেলেও না। তবে সবমিলিয়ে ভোটের পর বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে থাকে। একনজরে দেখে নিন দুই রাজ্যের ভোটের এক্সিট পোল রেজাল্ট সরাসরি।
Oct 05, 2024, 8:33 pm IST
হরিয়ানা
পোল অফ দ্য পোলস- হরিয়ানা
হরিয়ানায় বিজেপি ২৭টি, কংগ্রেস ৫৪টি, জেজেপি ১টি, আইএনএলডি ২টি, অন্যান্যরা ৬টি আসন পেতে পারে। আম আদমি পার্টি কোনও আসন পাবে না বলেই সমীক্ষায় আভাস পাওয়া গিয়েছে।
Oct 05, 2024, 8:30 pm IST
হরিয়ানা
পোল অফ দ্য পোলস- কাশ্মীর
পোল অফ দ্য পোলসে দেখা যাচ্ছে, কাশ্মীরে বিজেপি ২৭টি, কংগ্রেস জোট ৪২টি, পিডিপি ৭টি ও অন্যান্যরা ১৪টি আসন পেতে পারে।
Oct 05, 2024, 8:27 pm IST
হরিয়ানা
বিজেপি-কংগ্রেস দুপক্ষই আশাবাদী
হরিয়ানা ভোট নিয়ে ভূপিন্দর হুডার বক্তব্য, বুথ ফেরত সমীক্ষার ফলাফলে স্পষ্ট কংগ্রেস আবার নতুন সরকার গড়তে চলেছে। ওদিকে সাইনির বক্তব্য, রেকর্ড আসনে জিতে ফের একবার হরিয়ানায় ক্ষমতায় ফিরবে বিজেপি।
Oct 05, 2024, 7:56 pm IST
হরিয়ানা
টিআইএফ সমীক্ষা
জিস্ট-টিআইএফ বুথ ফেরত সমীক্ষা বলছে হরিয়ানায় কংগ্রেস ৪৫-৫৩টি আসন, বিজেপি ২৯-৩০ টি আসন পেতে পারে।
Oct 05, 2024, 7:19 pm IST
জম্মু ও কাশ্মীর
ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষা
এনসি-কংগ্রেস জোট কাশ্মীরে পেতে পারে ৪০-৪৮টি আসন, পিডিপি পেতে পারে ৬-১২টি আসন, বিজেপি ২৭-৩২টি আসন পেতে পারে।
Oct 05, 2024, 7:15 pm IST
জম্মু ও কাশ্মীর
কাশ্মীরে পিপলস পালসের সমীক্ষা
পিপলস পালসের সমীক্ষা বলছে, জম্মু-কাশ্মীরে বিজেপি ২৩ থেকে ২৭ টি আসন পেতে পারে। কংগ্রেস-এনসি জোট ৪৬ থেকে ৫০ টি আসন পেতে পারে। অন্যন্যরা ৪-৬টি আসন এবং পিডিপির খাতায় ৭-১১টি আসন পাওয়ার সম্ভাবনা আছে।
Oct 05, 2024, 7:12 pm IST
জম্মু ও কাশ্মীর
কাশ্মীরে রিপাবলিক-ম্যাট্রিজ বুথ ফেরত সমীক্ষা
জম্মু-কাশ্মীরের রিপাবলিক-ম্যাট্রিজ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস-এনসি জোট ২৮-৩০টি আসন পেতে পারে। বিজেপি ২৮-৩০টি আসন পেতে পারে। পিডিপি ৫ থেকে ৭ টি আসন পেতে পারে। অন্যদিকে অন্যান্যরা সে রাজ্যে ৮ থেকে ১৬ টি আসন পেতে পারে।
Oct 05, 2024, 7:08 pm IST
হরিয়ানা
দৈনিক ভাস্করের সমীক্ষা
হরিয়ানায় ১০ বছর পর কংগ্রেস ফিরছে। বিজেপি এই রাজ্যে ১৫ থেকে ২৯ আসন পেতে পারে। কংগ্রেস ৪৪ থেকে ৫৪ টি আসন পাবে। জেজেপি জোট একটি আসন। আইএনএলডি জোট ১ থেকে পাঁচটি, এবং অন্যান্যরা ৪ থেকে ৯টি আসন পেতে পারে।
Oct 05, 2024, 7:03 pm IST
হরিয়ানা
হরিয়ানায় কংগ্রেস সরকার
মেট্রিজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী হরিয়ানার ৯০ টি বিধানসভা আসনে ৫৫ থেকে ৬২ টি আসন কংগ্রেস পেতে পারে। অন্যদিকে বিজেপি ১৮ থেকে ২৪ টি আসন পেতে পারে। অন্যদিকে INLD+ ও ৩ থেকে ৬ টি আসন পেতে পারে। জেজেপি শূন্য থেকে তিনটি আসন পেতে পারে। অন্যান্যরা ২ থেকে ৮টি আসন পেতে পারে।
Oct 05, 2024, 7:01 pm IST
জম্মু ও কাশ্মীর
সি ভোটারের এক্সিট পোল
ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের এক্সিট পোলে ইঙ্গিত বিজেপি জম্মুতে বড় জয় পেতে পারে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি ২৭ থেকে-৩১ টি আসন পেতে পারে সে রাজ্যে। কংগ্রেস-এনসি জোট ১১ থেকে ১৫ টি আসন পাবে বলে ইঙ্গিত। অন্যদিকে পিডিপি ০-২ আসন পেতে পারে। অন্যান্য শূন্য থেকে ১।
Oct 05, 2024, 6:51 pm IST
হরিয়ানা
কংগ্রেসের পাল্লা ভারী হরিয়ানায়
দৈনিক ভাস্করের সমীক্ষা বলছে, কংগ্রেস হরিয়ানায় ৪৪-৫৪টি আসনের মধ্যে পাবে। অন্যদিকে ধ্রুব রিসার্চ বলছে, ৫০-৬৪টি আসন পেতে পারে কংগ্রেস।
কাশ্মীরে ৩৭০ ধারা ওঠার পরে প্রথমবার ভোট হয়েছে। সেরাজ্যে কেমন ভোটের ফল হয় সেদিকে তাকিয়ে সকলে। বিশেষ করে উগ্রপন্থা ও বিচ্ছিন্নতাবাদকে সামলে যেভাবে নির্বাচন কমিশন কাশ্মীরে ভোট করেছে এবং সাধারণ মানুষ এগিয়ে এসে ভোট দিয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
Oct 05, 2024, 5:00 pm IST
ভোট মিটলেই সমীক্ষার আভাস
ভোট মিটলেই সাড়ে ৬টার পর থেকেই বুথ ফেরত সমীক্ষার ফল আসতে শুরু করবে। হরিয়ানা ও কাশ্মীর দুই রাজ্যের দিকেই তাকিয়ে সকলে।
Oct 05, 2024, 4:14 pm IST
হরিয়ানা
২ কোটি বেশি ভোটার
হরিয়ানায় ২ কোটি ৩ লক্ষ ৫৪ হাজার ৩৫০ জন ভোটার রয়েছেন। মোট ২০৬৩২টি পোলিং বুথে ভোটগ্রহণ হয়েছে। ম্যাজিক ফিগার কে পার করতে পারে, সেটাই এখন দেখার।
Oct 05, 2024, 3:53 pm IST
হরিয়ানা
খট্টরের বিদায়, সাইনির উত্তরণ
২০২৪ সালের মার্চ মাসে হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দেন বর্ষীয়ান নেতা মনোহরলাল খট্টর। তাঁর স্থলাভিষিক্ত হন দলের রাজ্য সভাপতি তথা হরিয়ানার প্রভাবশালী ওবিসি নেতা নয়াব সিং সাইনি।
Oct 05, 2024, 3:37 pm IST
জম্মু ও কাশ্মীর
২০১৪ সালের ফল
২০১৪ সালের ভোটের ফলাফল ছিল- পিডিপি ২৮টি আসন, বিজেপি ২৫টি আসন, এনসি ১৫টি আসন ও কংগ্রেস ১২টি আসন পায়। ম্যাজিক ফিগার থেকে দূরেই থামতে হয় সব দলকে। এবারে দেখার কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পায় কিনা।
Oct 05, 2024, 3:06 pm IST
জম্মু ও কাশ্মীর
কাশ্মীরে কেমন হল ভোট?
এবছর কাশ্মীরে তিন দফা মিলিয়ে গড়ে ৬৩.৮৮ শতাংশ ভোট পড়েছে। পুরুষ ভোট পড়েছে ৬৪.৬৮ শতাংশ এবং মহিলা ভোট পড়েছে ৬৩.০৪ শতাংশ। এছাড়া ৩৮.২৪ শতাংশ রূপান্তরকামী ভোটও পড়েছে।
Oct 05, 2024, 3:06 pm IST
জম্মু ও কাশ্মীর
দশ বছর পরে কাশ্মীরে ভোট
কাশ্মীরে দশ বছর পর ফের বিধানসভা নির্বাচনের আসর বসেছিল। শান্তিপূর্ণভাবেই সেখানে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতদিন পর ভোট হওয়ায় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শহর থেকে গ্রাম, মানুষ বেরিয়ে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করানোটাও বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের কাছে।
Oct 05, 2024, 3:06 pm IST
হরিয়ানা
হরিয়ানায় ভোটে ১ হাজারের বেশি প্রার্থীর লড়াই
হরিয়ানা নির্বাচনে এবছর মোট ১০৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মহিলা প্রার্থী ১০১ জন। লোকসভা নির্বাচনের পরপরই এখানে বিধানসভা নির্বাচনের আসর বসছে। ২০১৪ সাল থেকেই বিজেপি এই রাজ্যে ক্ষমতায় রয়েছে। তবে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া জোরদার এবারের ভোটে। যদিও বিরোধীরা তার লাভ কতটা ঘরে তুলতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে বৈকি।
Oct 05, 2024, 3:04 pm IST
হরিয়ানা
হরিয়ানার আগের ফল
২০১৯ সালে হরিয়ানা বিধানসভায় ফলাফল হয় ত্রিশঙ্কু। বিজেপি, কংগ্রেস সহ কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৯০টি আসনের মধ্যে বিজেপি পায় মাত্র ৪০টি আসন। কংগ্রেস পায় অন্যদিকে ৩১টি আসন। এছাড়া স্থানীয় জেজেপি দল পায় ১০টি ও আইএনএলডি পায় ১টি আসন। এরপরে বিজেপি ও জেজেপি মিলে হরিয়ানায় সরকার গঠন করে। তবে কিছুদিন আগে সম্পন্ন লোকসভা নির্বাচনের আগে সেই জোট ভেঙে যায়। নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেন।
3:04 PM, 5 Oct

3:06 PM, 5 Oct
হরিয়ানা
হরিয়ানায় ভোটে ১ হাজারের বেশি প্রার্থীর লড়াই
হরিয়ানা নির্বাচনে এবছর মোট ১০৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মহিলা প্রার্থী ১০১ জন। লোকসভা নির্বাচনের পরপরই এখানে বিধানসভা নির্বাচনের আসর বসছে। ২০১৪ সাল থেকেই বিজেপি এই রাজ্যে ক্ষমতায় রয়েছে। তবে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া জোরদার এবারের ভোটে। যদিও বিরোধীরা তার লাভ কতটা ঘরে তুলতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে বৈকি।
3:06 PM, 5 Oct
জম্মু ও কাশ্মীর
দশ বছর পরে কাশ্মীরে ভোট
কাশ্মীরে দশ বছর পর ফের বিধানসভা নির্বাচনের আসর বসেছিল। শান্তিপূর্ণভাবেই সেখানে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতদিন পর ভোট হওয়ায় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শহর থেকে গ্রাম, মানুষ বেরিয়ে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করানোটাও বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের কাছে।
3:06 PM, 5 Oct
জম্মু ও কাশ্মীর
কাশ্মীরে কেমন হল ভোট?
এবছর কাশ্মীরে তিন দফা মিলিয়ে গড়ে ৬৩.৮৮ শতাংশ ভোট পড়েছে। পুরুষ ভোট পড়েছে ৬৪.৬৮ শতাংশ এবং মহিলা ভোট পড়েছে ৬৩.০৪ শতাংশ। এছাড়া ৩৮.২৪ শতাংশ রূপান্তরকামী ভোটও পড়েছে।
3:37 PM, 5 Oct
জম্মু ও কাশ্মীর
২০১৪ সালের ফল
২০১৪ সালের ভোটের ফলাফল ছিল- পিডিপি ২৮টি আসন, বিজেপি ২৫টি আসন, এনসি ১৫টি আসন ও কংগ্রেস ১২টি আসন পায়। ম্যাজিক ফিগার থেকে দূরেই থামতে হয় সব দলকে। এবারে দেখার কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পায় কিনা।
3:53 PM, 5 Oct
হরিয়ানা
খট্টরের বিদায়, সাইনির উত্তরণ
২০২৪ সালের মার্চ মাসে হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দেন বর্ষীয়ান নেতা মনোহরলাল খট্টর। তাঁর স্থলাভিষিক্ত হন দলের রাজ্য সভাপতি তথা হরিয়ানার প্রভাবশালী ওবিসি নেতা নয়াব সিং সাইনি।
4:14 PM, 5 Oct
হরিয়ানা
২ কোটি বেশি ভোটার
হরিয়ানায় ২ কোটি ৩ লক্ষ ৫৪ হাজার ৩৫০ জন ভোটার রয়েছেন। মোট ২০৬৩২টি পোলিং বুথে ভোটগ্রহণ হয়েছে। ম্যাজিক ফিগার কে পার করতে পারে, সেটাই এখন দেখার।
5:00 PM, 5 Oct
ভোট মিটলেই সমীক্ষার আভাস
ভোট মিটলেই সাড়ে ৬টার পর থেকেই বুথ ফেরত সমীক্ষার ফল আসতে শুরু করবে। হরিয়ানা ও কাশ্মীর দুই রাজ্যের দিকেই তাকিয়ে সকলে।
6:36 PM, 5 Oct
জম্মু ও কাশ্মীর
এক যুগ পরে কাশ্মীরে ভোট
কাশ্মীরে ৩৭০ ধারা ওঠার পরে প্রথমবার ভোট হয়েছে। সেরাজ্যে কেমন ভোটের ফল হয় সেদিকে তাকিয়ে সকলে। বিশেষ করে উগ্রপন্থা ও বিচ্ছিন্নতাবাদকে সামলে যেভাবে নির্বাচন কমিশন কাশ্মীরে ভোট করেছে এবং সাধারণ মানুষ এগিয়ে এসে ভোট দিয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
দৈনিক ভাস্করের সমীক্ষা বলছে, কংগ্রেস হরিয়ানায় ৪৪-৫৪টি আসনের মধ্যে পাবে। অন্যদিকে ধ্রুব রিসার্চ বলছে, ৫০-৬৪টি আসন পেতে পারে কংগ্রেস।
7:01 PM, 5 Oct
জম্মু ও কাশ্মীর
সি ভোটারের এক্সিট পোল
ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের এক্সিট পোলে ইঙ্গিত বিজেপি জম্মুতে বড় জয় পেতে পারে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি ২৭ থেকে-৩১ টি আসন পেতে পারে সে রাজ্যে। কংগ্রেস-এনসি জোট ১১ থেকে ১৫ টি আসন পাবে বলে ইঙ্গিত। অন্যদিকে পিডিপি ০-২ আসন পেতে পারে। অন্যান্য শূন্য থেকে ১।
7:03 PM, 5 Oct
হরিয়ানা
হরিয়ানায় কংগ্রেস সরকার
মেট্রিজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী হরিয়ানার ৯০ টি বিধানসভা আসনে ৫৫ থেকে ৬২ টি আসন কংগ্রেস পেতে পারে। অন্যদিকে বিজেপি ১৮ থেকে ২৪ টি আসন পেতে পারে। অন্যদিকে INLD+ ও ৩ থেকে ৬ টি আসন পেতে পারে। জেজেপি শূন্য থেকে তিনটি আসন পেতে পারে। অন্যান্যরা ২ থেকে ৮টি আসন পেতে পারে।
7:08 PM, 5 Oct
হরিয়ানা
দৈনিক ভাস্করের সমীক্ষা
হরিয়ানায় ১০ বছর পর কংগ্রেস ফিরছে। বিজেপি এই রাজ্যে ১৫ থেকে ২৯ আসন পেতে পারে। কংগ্রেস ৪৪ থেকে ৫৪ টি আসন পাবে। জেজেপি জোট একটি আসন। আইএনএলডি জোট ১ থেকে পাঁচটি, এবং অন্যান্যরা ৪ থেকে ৯টি আসন পেতে পারে।
7:12 PM, 5 Oct
জম্মু ও কাশ্মীর
কাশ্মীরে রিপাবলিক-ম্যাট্রিজ বুথ ফেরত সমীক্ষা
জম্মু-কাশ্মীরের রিপাবলিক-ম্যাট্রিজ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস-এনসি জোট ২৮-৩০টি আসন পেতে পারে। বিজেপি ২৮-৩০টি আসন পেতে পারে। পিডিপি ৫ থেকে ৭ টি আসন পেতে পারে। অন্যদিকে অন্যান্যরা সে রাজ্যে ৮ থেকে ১৬ টি আসন পেতে পারে।
7:15 PM, 5 Oct
জম্মু ও কাশ্মীর
কাশ্মীরে পিপলস পালসের সমীক্ষা
পিপলস পালসের সমীক্ষা বলছে, জম্মু-কাশ্মীরে বিজেপি ২৩ থেকে ২৭ টি আসন পেতে পারে। কংগ্রেস-এনসি জোট ৪৬ থেকে ৫০ টি আসন পেতে পারে। অন্যন্যরা ৪-৬টি আসন এবং পিডিপির খাতায় ৭-১১টি আসন পাওয়ার সম্ভাবনা আছে।
7:19 PM, 5 Oct
জম্মু ও কাশ্মীর
ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষা
এনসি-কংগ্রেস জোট কাশ্মীরে পেতে পারে ৪০-৪৮টি আসন, পিডিপি পেতে পারে ৬-১২টি আসন, বিজেপি ২৭-৩২টি আসন পেতে পারে।
7:56 PM, 5 Oct
হরিয়ানা
টিআইএফ সমীক্ষা
জিস্ট-টিআইএফ বুথ ফেরত সমীক্ষা বলছে হরিয়ানায় কংগ্রেস ৪৫-৫৩টি আসন, বিজেপি ২৯-৩০ টি আসন পেতে পারে।
8:27 PM, 5 Oct
হরিয়ানা
বিজেপি-কংগ্রেস দুপক্ষই আশাবাদী
হরিয়ানা ভোট নিয়ে ভূপিন্দর হুডার বক্তব্য, বুথ ফেরত সমীক্ষার ফলাফলে স্পষ্ট কংগ্রেস আবার নতুন সরকার গড়তে চলেছে। ওদিকে সাইনির বক্তব্য, রেকর্ড আসনে জিতে ফের একবার হরিয়ানায় ক্ষমতায় ফিরবে বিজেপি।
8:30 PM, 5 Oct
হরিয়ানা
পোল অফ দ্য পোলস- কাশ্মীর
পোল অফ দ্য পোলসে দেখা যাচ্ছে, কাশ্মীরে বিজেপি ২৭টি, কংগ্রেস জোট ৪২টি, পিডিপি ৭টি ও অন্যান্যরা ১৪টি আসন পেতে পারে।
8:33 PM, 5 Oct